1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

ছয় মাসে ১৫ হাজার বাংলাদেশিকে ভিসা দেবে রোমানিয়া

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ১৯৭ বার পড়েছেন

অনলাইন ডেস্ক:ইউরোপের দক্ষিণ-পূর্বাঞ্চলের দেশ রোমানিয়া বাংলাদেশ থেকে আরও ১৫ হাজারের বেশি কর্মী নেবে। এ জন্য দেশটির একটি প্রতিনিধি দল আগামী রোববার ঢাকায় আসছে। দলটি আগামী সেপ্টেম্বর পর্যন্ত ঢাকায় অবস্থান করে এই ভিসা ইস্যু করবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন বৃহস্পতিবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, রোমানিয়ার কনস্যুলার প্রতিনিধি দল আগামী ৫ মার্চ ঢাকায় আসবে বলে জানানো হয়েছে। গত বছর রোমানিয়া থেকে একটি কনস্যুলার টিম ঢাকায় ৩ মাস অবস্থান করে প্রায় ৫ হাজার ৪০০ ভিসা প্রদান করে। ওই মিশন সফলভাবে পরিচালিত হওয়ায় আমাদের পররাষ্ট্রমন্ত্রী রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রী বরাবর পুনরায় একটি কনস্যুলার মিশন পরিচালনার জন্য অনুরোধ করে একটি পত্র প্রেরণ করলে রোমানিয়া বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রদান কার্যক্রম পরিচালনার নিমিত্তে মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৬ মাস ঢাকায় একটি সাময়িক কনস্যুলার মিশন পরিচালনায় আগ্রহ প্রকাশ করে।

আশা করা যাচ্ছে যে, উক্ত সময়ে এ বছর রোমানিয়া ১৫ হাজারেরও বেশি বাংলাদেশি নাগরিককে ভিসা প্রদান করবে। ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় রোমানিয়ার কনস্যুলার মিশন পরিচালনার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :