1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা শিবালয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে হবে: সেনাপ্রধান

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ১৮৬ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে সিগন্যালস্ কোরের সকল সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

সোমবার (৮ মে) যশোর সেনানিবাসে সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে আয়োজিত এই কোরের অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর সিগন্যালস্ কোর’র বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৩ সোমবার যশোর সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে। এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

এ সময় সেনাপ্রধান বাৎসরিক অধিনায়ক সম্মেলনে উপস্থিত সিগন্যালস কোরের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে উদ্বোধনী বক্তব্য রাখেন। এসময় তিনি এ কোরের উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও দেশে-বিদেশে পরিচালিত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে মতবিনিময় করেন। সেনাবাহিনী প্রধান সিগন্যালস্ কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য, দেশমাতৃকার সেবায় দেশের অবকাঠামোগত উন্নয়নে সক্রিয় অবদানের কথা স্মরণ করেন।

আইএসপিআর জানায়, এসময় সেনাবাহিনী প্রধান সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলের নতুন এসএম ব্যারাকের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং সেন্টারের নতুন ‘রানিং ট্র্যাক’র শুভ উদ্বোধন করেন।

এছাড়াও সেনাপ্রধান সিগন্যালস্ কোরের শহিদদের সম্মানে নির্মিত অমরপ্রাণে পুস্পস্তবক অর্পণ করেন। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ডের জিওসি এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :