1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

চাঁদের নিচে আলোকবিন্দু, আকাশে অবাক করা দৃশ্য

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ২৪৬ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: শুক্রবার (২৪ মার্চ) সন্ধ্যায় এক অদ্ভুত দৃশ্য দেখে অবাক হয়েছেন দেশের নানা অঞ্চলের মানুষ। সূর্য ডুবতেই সেই দৃশ্যের সাক্ষী হোন অনেকেই। পশ্চিম আকাশে উঠেছে সরু এক ফালি চাঁদ। আর তার নিচে আলোকবিন্দু।

এমন দৃশ্য শেষ কবে দেখা গেছে, তা মনে করতে পারছেন না অনেকেই। সন্ধ্যা প্রায় সাড়ে ৬টা পর্যন্ত সেই আলোকবিন্দু একেবারে চাঁদের নিচেই অবস্থান করছিল। পরে দেখা যায়, আস্তে আস্তে সেই বিন্দু চাঁদ থেকে দূরে সরে যাচ্ছে। দেশের বিভিন্ন জায়গা থেকে এমন দৃশ্য দেখা গেছে।

বিরল এই দৃশ্য অনেকেই মোবাইলে ক্যামেরাবন্দী করেছেন। পাশাপাশি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। মুহূর্তে ভাইরাল হয়ে গেছে ছবিগুলো।

বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমেই কিছু বিশেষজ্ঞের মতামত জানা গেছে। তারা বলছেন, কক্ষপথে চাঁদ ও শুক্র গ্রহ খুব কাছাকাছি অবস্থান করায় এমনটি দেখা গেছে। চাঁদের নিচে যে উজ্জ্বল আলোকবিন্দুর দেখা মিলেছে, তা আসলে শুক্রগ্রহ। সৌরজগতের শুক্র গ্রহ ও পৃথিবীর উপগ্রহ চাঁদকে এক লাইনে দেখতে পাওয়া সাধারণ ঘটনা নয়। এদের কক্ষপথ আলাদা, কক্ষপথের গতি, সূর্য থেকে দূরত্ব আলাদা। তাই সূর্যকে প্রদক্ষিণ করতে করতে ঠিক কোন সময়টাতে এরা একই সঙ্গে কাছাকাছি ধরা দেবে সেটা বলা সম্ভব নয়। কখনও এই সংযোগ হতে ৪০০ বছর পেরিয়ে যায়, তো কখনও আরও বেশি। যখন সেই সংযোগ ঘটে সেই সময়টাকেই বিরলতম মুহূর্ত হিসেবে ধরেন বিজ্ঞানীরা।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :