1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

ঘিওরে ক্যান্সার আক্রান্ত নারীকে জবাই করে হত্যা 

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ১৮৪ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:মানিকগঞ্জের ঘিওরে ৬২ বছরের এক নারীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার সকালে ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা গ্রামে এই ঘটনাটি ঘটে। 

নিহত লায়লা আরজু (৬২) ওই গ্রামের সেকেন্দার আলীর স্ত্রী। স্বামী সেকেন্দার আলী পরিবার পরিকল্পনা বিভাগের ইউনিয়ন কার্যালয়ের অবসরপ্রাপ্ত ফার্মাসিসস্ট। তাঁদের এক ছেলে ও এক মেয়ে পরিবারসহ ঢাকায় আলাদা বাসায় বসবাস করেন। দুতলা বাড়ির নীচ তলায় গণকল্যান ট্রাস্ট নামের একটি বেসরকারি সংস্থা ভাড়া থাকেন। তাঁরা স্বামী-স্ত্রী দুতলায় থাকতেন।

নিহতের স্বামী সেকেন্দার আলী জানান, ‘ক্যান্সার আক্রান্ত স্ত্রীকে বাসায় রেখে আমি সকাল সাতটার দিকে  কাঁচা বাজার করতে বের হই। সকাল পৌনে আটটার দিকে বাসায় এসে স্ত্রীর রক্তাক্ত দেহ খাটের মেঝেতে পড়ে থাকতে দেখি। আমার ধারণা দুর্বৃত্তরা বাসায় ঢুকে আমার স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে।’

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘আজ সকালে দুর্বৃত্তরা সেকেন্দার আলীর স্ত্রীকে জবাই করে হত্যা করেছে। বাসার কাজের মেয়ে ও তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :