1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

ঘণকুয়াশায় ৩ ঘন্টা পর আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি চলাচল শুরু

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৫ বার পড়েছেন

সাদেকুর রহমান, শিবালয় প্রতিনিধি:ঘণকুয়াশার কারণে ৩ ঘন্টা বন্ধ থাকার পর আরিচা-কাজিরহাট এবং ২ঘন্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি সার্ভিস চালু হয়েছে। ফেরি বন্ধ থাকায় শীতের মধ্যে কষ্টে পড়ে ফেরিতে যাতায়াতকারি যাত্রী ও যানবাহন শ্রমিকরা।

বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক অফিস সুত্রে জানা গেছে, ঘণকুয়াশার কারণে মঙ্গলবার সকাল ৫:২০মিনিট থেকে ৮টা ১০মিনিট পযর্ন্ত আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকে।এসময় যমুনা নদীর মাঝে ফেরি শাহ আলী ও ধানসিড়ি যানবাহন ও যাত্রী নিয়ে মাঝ নদীতে নোঙর করে থাকে। এছাড়া আরিচা ঘাটে দু’টি ফেরি হামিদুর রহমান ও চিত্রা , কাজিরহাট ঘাটে দুটি ফেরি  কৃষাণী  ও খান জাহান আলী পন্টুনের সাথে বেঁধে রাখা হয়েছিল।

একই কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে মঙ্গলবার সকাল সাড়ে ৬টা থেকে সকাল সাড়ে ৮টা পরযন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। এসময় একটি ফেরি বনলতা যাত্রী ও যানবাহান নিয়ে মাঝ নদীতে নোঙর থাকে। বাকী চারটি ফেরি গুলো পাটুরিয়া ঘাটে বিএস ডাঃগোলাম মাওলা, ভাষা শহীদ বরকত, জাহাঙ্গীর ও গৌরি এবং দৌলতদিয়া প্রান্তে চারটি ফেরি ফরিদপুর, বীরশ্রেষ্ঠ  মতিউর রহমান, এনায়েতপুরী ও কপোতি পন্টুনে বেধে রাখা হয়।

বিআইডব্লিউটিসি’র আরিচা আঞ্চলিক কাযার্লয়ের ডিজিএম মো.নাসির মাহমুদ চৌধুরী বলেন, ঘণকুয়াশা নৌপথ দৃষ্টিসীমার বাহিরে চলে যায়। এসময় ফেরি চালানো খুবই ঝুঝিপূ্র্ণ পড়ে।তাই দুর্ঘটনা এড়াতেই কর্তৃপক্ষের সিদ্ধান্তে আরিচা-কাজিরহাট সকাল সাড়ে ৬টা  থেকে ৮টা ১০ পরযন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় ঘণকুয়াশা কেটে গেলে আবার ফেরি চলাচল শুরু করেছে বলে তিনি জানান

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :