1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

ঘণকুয়াশায় সাড়ে ৫ঘন্টা আরিচা-কাজিরহাট এবং ৪ ঘন্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ১৬৬ বার পড়েছেন

সাদেকুর রহমান,শিবালয় প্রতিনিধিঃ ঘণকুয়াশার কারণে ৪ঘন্টা আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাড়ে ৫ ঘন্টা পর ফেরি চলাচল শুরু হয়েছে। ফলে এসব নৌরুটগুলোতে ফেরিতে যাতায়াতকারি যাত্রী ও যানবাহন শ্রমিকদেরকে কনে কনে শীতের মধ্যে দুর্ভোগ পোহাতে হয়।
শুক্রবার সকাল সাড়ে ৯টায় ঘণকুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন ফেরি কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক অফিস সুত্রে জানা গেছে,বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই পদ্মা-যমুনা অববাহিকায় কুয়াশা পড়তে থাকে। গভীর রাতে কুয়াশার ঘণত্ব বেড়ে গেলে রাত সাড়ে ৩টা থেকে সকাল ৯টা পর্যন্ত সাড়ে ৫ঘন্টা আরিচা-কাজিরহাট এবং শুক্রবার সকাল সাড়ে ৫টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছিল।

এসময় রো-রো ফেরি শাহ আলী, ধানসিড়ি যমুনার মাঝ নদীতে এবং ফেরি ঢাকা, এনায়েতপুরী, কেরামত আলী ও বনলতা যাত্রী ও যানবাহন নিয়ে পদ্মার মাঝ নদীতে নোঙর করে থাকতে বাধ্য হয়।

এছাড়া ফেরি হামিদুর রহমান ও চিত্রা আরিচা ঘাটে এবং ফেরি কোপতি,বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীর,ভাষা শহীদ বরকত, পাটুরিয়া ঘাটে এবং বীর শ্রেষ্ঠ মতিউর রহমান, শাহ পড়ান, বাগাইর, বীর শ্রেষ্ঠ রুহুল আমিন ও হাসনাহেনা দৌলতদিয়া ঘাটেই অবস্থান করে থাকে।

বিআইডব্লিউটিসি’র পাটুরিয়া ঘাটের এজিএম সালাম হোসাইন বলেন, মানিকগঞ্জের শিবালয়ের পাটুরিয়া পান্তে শুক্রবার সকালের দিকে ঘণকুয়াশা নৌপথ দৃষ্টিসীমার বাহিরে চলে গেল ফেরি চালানো খুবই ঝুঝিপূ্র্ণ পড়ে।তাই দুর্ঘটনা এড়াতেই কর্তৃপক্ষের সিদ্ধান্তে শুক্রবার সকাল সাড়ে ৫টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত সাড়ে ৫ ঘন্টা পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল সাড়ে ৫ঘন্টা পর ঘণকুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়েছে বলে তিনি জানান।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :