1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

গাজীপুরের মেয়র জাহাঙ্গীরের মা জায়েদা খাতুন

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ১৮৪ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থীকে হারিয়ে মেয়র নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও গাসিকের সাবেক মেয়র ও আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন।

বৃহস্পতিবার (২৫ মে) দিবাগত রাত দেড়টায় গাজীপুর জেলা পরিষদের ভবনের বঙ্গতাজ মিলনায়তনে এ নির্বাচনের ‘ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র’ থেকে রিটার্নিং কর্মকর্তা মো: ফরিদুল ইসলাম এ ঘোষণা দেন।

এ নির্বাচনে টেবিল ঘড়ি প্রতীকে জায়েদা খাতুন পেয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট। আর নৌকা প্রতীকের প্রার্থী আজমত উল্লা খান পেয়েছেন ২ লাখ ২২ হাজার ৭৩৭ ভোট। ফলে জায়েদা খাতুন বিজয়ী হয়েছেন ১৬ হাজার ১৯৭ ভোটের ব্যবধানে।

গাজীপুর জেলা পরিষদের ভবনের বঙ্গতাজ মিলনায়তনে এ নির্বাচনের ‘ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র’ থেকে রিটার্নিং কর্মকর্তা মো: ফরিদুল ইসলাম এ ঘোষণা দেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :