1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

গাইবান্ধা টার্মিনাল থেকে চুরি হওয়া হানিফ পরিবহন উদ্ধার 

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১৫৯ বার পড়েছেন

মোঃইসমাইল সিরাজী,গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধা জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে হানিফ পরিবহনের চুরি হওয়া বাসটি উদ্ধার করেছে পুলিশ। পার্শ্ববর্তী দিনাজপুর জেলার হাকিমপুর থানা এলাকা থেকে বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে এটি উদ্ধার করা হয়। এর আগে বুধবার (৬ নভেম্বর) ভোরে গাইবান্ধা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে এ চুরির ঘটনা ঘটে।

গাইবান্ধা বাস, মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফুল ইসলাম বাদশা জানান, গাইবান্ধা-ঢাকা রোডের চেয়ার কোচ হানিফ পরিবহনের যাত্রীবাহী বাস (গাড়িটির নম্বর ব-১৪৬৪৩০) প্রতিদিনের মতো গাইবান্ধা কেন্দ্রীয় বাস টার্মিনালে রাখা হয়। বাসটি বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ঢাকায় যাওয়ার কথা ছিল। ভোরে কে বা কারা চুরি করে নিয়ে যায়। এরপরই হানিফ পরিবহনের গাইবান্ধা শাখার ম্যানেজার রাশেদ মিয়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

হানিফ পরিবহনের গাইবান্ধা শাখার ম্যানেজার রাশেদ মিয়া জানান, বাসটি দিনাজপুরের হাকিমপুর (হিলি) থানার শালাইপুর বাজার থেকে কিছুক্ষণ আগে উদ্ধার হয়েছে। গাইবান্ধায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে। এই মুহূর্তে খুব ব্যস্ত আছি,পরে কথা বলবো।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :