1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা শিবালয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত শিবালয়ে সেলফি বাস বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল শিবালয়ে কৃষকদলের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে জেলায় শ্রেষ্ট সন্মাননা ক্রেস্ট পেলেন শিবালয়ের ইউএনও মনিষা রানী কর্মকার

গর্ভবতী মহিলাকে উদ্ধার:মানবিক কাজেও পিছিয়ে নেই বিমান বাহিনী

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১৬৬ বার পড়েছেন

অনলাইন ডেস্ক:চলমান বন্যা পরিস্থিতিতে যখন হাজার হাজার মানুষ বিপদে, তখন বাংলাদেশ বিমান বাহিনী তাদের নিরলস তৎপরতার মাধ্যমে আশার আলো হয়ে দাঁড়িয়েছে। আজকের দিনটি ছিল তেমনি একটি মানবিক উদ্যোগের উদাহরণ। ফেনী জেলার লালপুর থেকে একজন গর্ভবতী মহিলাকে হেলিকপ্টারযোগে উদ্ধার করা হয়েছে।

শনিবার আন্ত:বাহিনীর জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। আইএসপিআর জানায়, বিপদে পড়া রেহানা আক্তারকে দ্রুত উদ্ধার করার জন্য বাংলাদেশ বিমান বাহিনীর  হেলিকপ্টার এডব্লিউ -১৩৯ দ্রুততম সময়ে লালপুর পৌঁছে। মায়ের এবং তার অনাগত সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে তাকে বিমান বাহিনী ঘাঁটি বাশারের এয়ার মুভমেন্টে স্থানান্তর করা হয়। সেখান থেকে বিশেষায়িত এম্বুলেন্সে করে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তার চিকিৎসার সকল প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই সাহসী অভিযানের সময় উপস্থিত ছিলেন বিমান বাহিনী ঘাঁটি বাশারের এয়ার অধিনায়ক, প্রশাসনিক, পরিচালন ও রক্ষণাবেক্ষণ শাখার অধিনায়কগণ এবং কমান্ড্যান্ট ১০১ এসএফইউ। তাদের তত্ত্বাবধানে উদ্ধার কাজটি অত্যন্ত দক্ষতার সাথে সম্পন্ন হয়।

এই ঘটনা প্রমাণ করে যে, মানবিকতা ও দায়িত্ববোধের মেলবন্ধনে বাংলাদেশ বিমান বাহিনী সবসময় দেশের মানুষের পাশে রয়েছে। যখন বিপদে পড়া মানুষের জীবন রক্ষার প্রশ্ন আসে, তখন তারা নিরলসভাবে কাজ করে, দেশ ও জাতির সেবায় নিজেদের উৎসর্গ করে।

বাংলাদেশের প্রতিটি মানুষই আমাদের কাছে অমূল্য, এবং আমরা প্রতিটি মুহূর্তে তাদের পাশে দাঁড়াতে প্রতিজ্ঞাবদ্ধ। আজকের এই ঘটনায় আমরা আবারও সেই প্রতিশ্রুতি পূর্ণ করেছি।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :