1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

কোমরে সমস্যার কারণে নাচবেন না রাশমিকা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ৩০৩ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: ‘পুষ্পা : দ্য রাইজ’ সিনেমায় দক্ষিণি সুপারস্টার আল্লু অর্জুনের সঙ্গে রাশমিকা মান্দানার জুটি দর্শকদের মন জয় করে নিয়েছে। সিনেমাটির ‘সামে সামে’ গানের সঙ্গে তার নাচের ছন্দ সবাইকে মাত করেছে। এই গান দিয়েই রাশমিকাকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছে। সেই রাশমিকা জানিয়ে দিলেন তিনি আর ‘সামে সামে’ গানের সঙ্গে আর নাচবেন না। সম্প্রতি রাশমিকা তার অনুরাগীদের সঙ্গে প্রশ্নোত্তরে যোগ দিয়েছিলেন। সেখানে এক ভক্ত অভিনেত্রীকে বলেন, রাশমিকার সঙ্গে দেখা হলে তিনি সামি সামি নাচে তার সঙ্গে পা মেলাতে চান। এর উত্তরে রাশমিকা সাফ জানান, তিনি এই গানটির সঙ্গে এতবার নেচেছেন যে আর ওই গানে নাচতে চান না অভিনেত্রী।

এ ছাড়া রাশমিকা আরও জানান, তার কোমরে সমস্যা যাতে না হয় এ কারণে এই গানে আর নাচতে চাইছেন না তিনি। তবে ওই ভক্তকে নিরাশও করেননি অভিনেত্রী। রাশমিকা বলেন, কখনো দেখা হলে সামে সামে না হলেও অন্য কোনো কিছু করা যেতে পারে। ওই প্রশ্নোত্তর পর্বে এক ভক্তকে রাশমিকা জানান, মারাঠি সিনেমার পরম ভক্ত তিনি। এখন ভাঙা ভাঙা মারাঠি বলতেও পারেন।

প্রসঙ্গত, আল্লু অর্জুনের সঙ্গে পুষ্পার দ্বিতীয় ভাগ ‘পুষ্পা : দ্য রুল’ সিনেমায় অভিনয় করেছেন রাশমিকা। সিনেমাটি এখন মুক্তির অপেক্ষায়।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :