1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

এবার হাটে প্রচুর ছাগল আছে ক্রেতা কম

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
  • ২২৫ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: কোরবানির ঈদের আর মাত্র একদিন বাকি থাকলেও এখনো আশানুরূপ পশু বিক্রি করতে পারছেন না দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিক্রেতারা। বিশেষ করে ছাগল বিক্রেতারা হতাশ হয়ে পড়ছেন। সঙ্গে আষাঢ়ের বৃষ্টি যোগ হওয়ায় আরও বিপাকে পড়ছেন তারা।

মঙ্গলবার (২৭ জুন) রাজধানীর কমলাপুর, গোপীবাগ ও মুগদার সমন্বিত পশুর হাট ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজার ঘুরে দেখা গেছে, রাজধানীর এ হাটে কমলাপুর স্টেডিয়াম থেকে শুরু করে হাটের প্রধান ফটক পর্যন্ত ফুটপাতে ছাগলের হাট বসানো হয়েছে। কিছু জায়গায় অস্থায়ী শেড দেওয়া হলেও বেশিরভাগ বিক্রেতাই ফুটপাতে শেডছাড়া এসব ছাগল ও ভেড়া বিক্রি করছেন। ফলে হালকা বৃষ্টিতেই ভোগান্তি পোহাতে হচ্ছে। সারিবদ্ধভাবে সাজানো এসব ছাগলের বিক্রেতারা ক্রেতার অপেক্ষায় রয়েছেন। বাজারে পর্যাপ্ত ছাগল ও ভেড়া থাকলেও নেই ক্রেতা। আবার যারা আছেন তাদের বেশিরভাগই দাম জিজ্ঞাসা করেই চলে যাচ্ছেন।
বিক্রেতারা বলছেন, অন্য বছরের তুলনায় এ বছর ছাগলের দাম কম হলেও ক্রেতা নেই বললেই চলে। দাম কম হলেও ক্রেতা সংকট কাটছে না।
নারায়ণগঞ্জ থেকে ছাগল বিক্রি করতে এসেছেন এলাহি ফকির। সঙ্গে কথা হলে তিনি জানান, আমি দশটি ছাগল নিয়ে এসেছি। মাত্র একটি ছাগল বিক্রি করতে পেরেছি। বাকিগুলো বৃষ্টিতে ভিজছে। বৃষ্টিতে ভিজলে ছাগলের অনেক সমস্যা হতে পারে।
কিন্তু কিছুই করার নেই। অন্যবারের তুলনায় এ বছর দাম অনেক কম। তবুও কেউ ছাগল কিনছে না।
নরসিংদী থেকে ৬০টি ছাগল নিয়ে এসেছেন আনোয়ার উদ্দীন। তিনি বলেন, আমি দুইদিন আগে ৬০টি ছাগল নিয়ে এসেছি এখানে। এখন পর্যন্ত ৩টি বিক্রি করতে পেরেছি। শেষ পর্যন্ত কতগুলো বিক্রি করতে পারব সেটাও বুঝতে পারছি না। বাজারে ক্রেতাই নেই। দামও জিজ্ঞাসা করছে না কেউ।
তিনি বলেন, দশ থেকে বারো কেজি মাংস হবে এমন ওজনের ছাগল ৮ থেকে হাজার টাকার বিক্রি হচ্ছে। আশা করছি আজ বিকেল থেকে বিক্রি বাড়তে পারে।
শেরপুর থেকে ৪২টি ছাগল ও ৩টি ভেড়া নিয়ে এসেছেন শুকুর মিয়া। তিনি বলেন, অন্য বছরের তুলনায় এবার বিক্রি কম। ছাগলের দামও এ বছর কম। ভেড়ার দাম কিছুটা বেশি। ১৫ কেজি ওজনের একটি ছাগল ১৪ থেকে ১৫ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :