1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

উন্নয়নের পক্ষে প্রাপ্য কাভারেজ চাই : ওবায়দুল কাদের

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ৩৯৯ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: সরকারের উন্নয়নের পক্ষে গণমাধ্যমে প্রাপ্য কাভারেজ প্রত্যাশা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী হলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বলেন, আমি আজ দেখতে পাচ্ছি বাংলাদেশের মিডিয়ার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সবাই এসেছেন। আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের কাছে প্রাপ্য কাভারেজ চাই, এর বেশি কিছু চাই না। যা আছে আমাদের সেটুকুই দিন।

তিনি বলেন, ‌‘আমরা এটাও বলি না যে বিএনপিকে কাভারেজ দিয়েন না। তাদেরও দিন।’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমাদের ভুল আছে সেটা স্বীকার করি। কিন্তু আমরাই একমাত্র দল, যারা গণতন্ত্রের চর্চা করি। ভুল-ত্রুটির পরও আমরা মূল ধারার সঙ্গে আছি। সেতুমন্ত্রী বলেন, আজ জঙ্গিবাদ সৃষ্টি কারা করেছে? শায়খ আব্দুর রহমান কার সৃষ্টি? ভুলে গেছেন? রাজশাহী শহরে প্রকাশ্যে মিছিল করেছে অস্ত্র নিয়ে। আমরা এদের বিরুদ্ধে কথা বলি। এটা আওয়ামী লীগের রাজনীতি। আমাদের বিরোধী একটা জোট হচ্ছে। আমাদেরও জোট হতে পারে।

বিএনপির ঘরের মধ্যে গণতন্ত্র নেই উল্লেখ করে কাদের বলেন, ফখরুল সাহেবের কি মনে আছে? কবে তাদের দলের কাউন্সিল হয়েছে? এর মাঝে আমাদের দুটো হয়ে গেছে। আরেকটা চলে এসেছে। আওয়ামী লীগ বিএনপির কোনো অনুষ্ঠানের কাউন্টার অনুষ্ঠান করে না। কেন্দ্রীয় সম্মেলনকে সামনে রেখে নিজেদের জেলা সম্মেলন চলছে। অনেক ক্ষেত্রে একই জেলায় আওয়ামী লীগ-বিএনপির অনুষ্ঠান হচ্ছে। আওয়ামী লীগ বিএনপিকে ‘টার্গেট’ করে কিছু করছে না।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান ও বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকরা উপস্থিত ছিলেন

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :