
অনলাইন ডেস্ক: নৌপথে ঈদ যাত্রা নিরাপদ করতে নানা উদ্যোগ নিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে ১১ দিন নৌপথে বাল্কহেড চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মে) মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ কথা বলা হয়েছে।
মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আগামী ১৩ থেকে ২৩ জুন নৌপথে বাল্কহেড চলাচল বন্ধ থাকবে।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, কুরবানির ঈদে নৌপথে ঈদযাত্রা নিরাপদ করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে। সেই সাথে কুরবানির পশুবাহী নৌযানে চাঁদাবাজি বন্ধে নৌপথে টহল দেবে আইনশৃঙ্খলা বাহিনী।
তিনি আরও বলেন- কাজিরহাট, পাটুরিয়সহ নৌপথে ফেরি বাড়ানো হবে। এছাড়া চাঁদপুরে হয়ে লঞ্চ বাড়ানো হবে। সেই সাথে ঈদযাত্রার সময়ে বৈরী আবহাওয়া থাকতে পারে।
Leave a Reply