1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

ইথানল-মিথানল অপব্যবহার রোধে কর্মশালা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ৩৪১ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রথমবারের মতো ইথানল ও মিথানল অপব্যবহার রোধে কর্মশালার আয়োজন করেছে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী। তিনি ইথানল ও মিথানলের অপব্যবহার রোধে প্রয়োজনীয় আইন সংশোধনের উদ্যোগ গ্রহণ করার কথা বলেন। বুধবার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অধিদপ্তরের মহাপরিচালক মো: আবদুল ওয়াহাব ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় স্বাগত বক্তব্য দেন সংস্থার অতিরিক্ত মহাপরিচালক মোঃ আজিজুল ইসলাম। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব (মাদকদ্রব্য নিয়ন্ত্রণ  অনুবিভাগ) মো. সাইফুল ইসলাম, সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন ও পরিকল্পনা)  মোঃ খায়রুল কবীর মেনন ও  বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান আল নাকিব চৌধুরী।

প্রধান অতিথি  আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী বলেন, ইথানাল ও মিথানল অনেক গুরুত্বপূর্ণ রাসায়নিক উপাদান। এর অপব্যবহার মানুষের জীবনের জন্য  হুমকি স্বরূপ। ইথানল ও মিথানল অপব্যবহার রোধে প্রয়োজনীয় আইন সংশোধনের উদ্যোগ গ্রহণ করা হবে। ইথানল ও মিথানল এর অপব্যবহার রোধে করণীয় নির্ধারণে প্রয়োজনীয়  গবেষণা কার্যক্রম একসাথে করার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়কে অনুরোধ জানান।

সভাপতি আবদুল ওয়াহাব ভূঞা বলেন, অধিদপ্তরের লাইসেন্স ছাড়া ইথানল ও মিথানলের আমদানির অনুমতি থাকে না এবং বৈধভাবে শিল্প প্রতিষ্ঠানসমূহে ইথানল ও মিথানল  এর  যৌক্তিক কোটা বৃদ্ধি করা হয়ে থাকে। তাছাড়া পরবর্তীতে এতদসংক্রান্ত গবেষণা কার্যক্রমে সংশ্লিষ্ট সকলের সাথে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একযোগে কাজ করবে।

দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণকারীবৃন্দ ইথানল ও মিথানলের বিপণন ব্যবস্থা, সনাক্তকরণ, নিয়ন্ত্রণ, আইন, বিধিবিধান ও জনসচেতনতা প্রভূতি বিষয়ে বিশদ আলোচনা করে সুপারিশসমূহ উপস্থাপন করেন। কর্মশালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা ছাড়াও  বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ  কর্পোরেশন, বিসিএসআইআর, স্বাস্থ্য অধিদপ্তর,  সুরক্ষা সেবা বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :