1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

ইতিহাস তৈরি করা ‘জয়ল্যান্ড’ নিজের দেশ পাকিস্তানে নিষিদ্ধ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ৪৬১ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: কান চলচ্চিত্র উৎসবে জুরি পুরস্কার ও কুইয়্যার পাম জিতে ইতিহাস গড়েছিল পাকিস্তানি ছবি ‘জয়ল্যান্ড’।  পাকিস্তান থেকে ছবিটি মনোনীত হয়েছে অস্কারেও। কেন্দ্রীয় সেন্সর বোর্ড থেকে ছবিটি মুক্তির অনুমতিও পাওয়া গিয়েছিল। তবে শেষ পর্যন্ত ছবিটির মুক্তি আটকে গেছে। আগামী ১৮ নভেম্বর ছবিটি মুক্তি পাচ্ছে না।

গত ৬ অক্টোবর পরিচালক সাইম সাদিকের এই ছবির বিশেষ প্রর্দশনী হয়। সম্প্রতি পাকিস্তানের তথ্য সম্প্রচার মন্ত্রণালয় থেকে পুরো পাকিস্তানে নিষিদ্ধ করা হয়েছে ‘জয়ল্যান্ড’ ছবিটিকে। ১১ নভেম্বর এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি বলা হয়েছে, ছবিটিতে পাকিস্তানি সমাজের মূল্যবোধ ও নৈতিকতার সঙ্গে যায় না – এমন আপত্তিকর বিষয় দেখানো হয়েছে বলে অভিযোগ রয়েছে।

জয়ল্যান্ড’ ছবিতে অভিনয় করেছেন আলি জুনেজা, আলিনা খান, রাস্তি ফারুক, সালমান পীরজাদা, সারওয়াট গিলানি ও সোহেল সমীর।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :