1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

আবার বাড়ল এলপিজির দাম

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৫৪ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: ভোক্তা পর্যায়ে ফের বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম।

বৃহস্পতিবার প্রতি কেজি গ্যাসে মূসকসহ ১২৪ দশমিক ৮৫ টাকা সমন্বয় করে এই ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

সেই পরিপ্রেক্ষিতে ভোক্তা পর্যায়ে ১২ কেজির প্রতিটি সিলিন্ডারের দাম ২৬৬ টাকা বেড়েছে।

এতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম দাঁড়াল ১ হাজার ৪৯৮ টাকায়, যা জানুয়ারি মাসে ছিল ১ হাজার ২৩২ টাকা।

বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকেই এই দাম কার্যকর হবে।

বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে (ভোক্তা পর্যায়ে) মূসকসহ মূল্য ৫.৫ কেজি ৬৮৭ টাকা; ১২ কেজি ১ হাজার ৪৯৮ টাকা; ১২.৫ কেজি ১ হাজার ৫৬১ টাকা; ১৫ কেজি ১ হাজার ৮৭৩ টাকা; ১৬ কেজি ১ হাজার ৯৯৮ টাকা; ১৮ কেজি ২ হাজার ২৪৮ টাকা; ২০ কেজি ২ হাজার ৪৯৭ টাকা; ২২ কেজি ২ হাজার ৭৪৭ টাকা; ২৫ কেজি ৩ হাজার ১২১ টাকা; ৩০ কেজি ৩ হাজার ৭৪৫ টাকা; ৩৩ কেজি ৪ হাজার ১২০ টাকা; ৩৫ কেজি ৪ হাজার ৩৭০ টাকা এবং ৪৫ কেজি ৫ হাজার ৬১৮ টাকা।

বিইআরসি জানিয়েছে, ডিসেম্বর মাসের জন্য সৌদি আরামকোর প্রোপেন ও বিউটেনের ঘোষিত সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) যথাক্রমে প্রতি মেট্রিক টন ৬৫০ মার্কিন ডলার এবং ৬৫০ মার্কিন ডলার ছিল। এটি জানুয়ারি মাসে কমে যথাক্রমে ৫৯০ এবং ৬০৯ ডলার হয়েছিল। এবার তা আবারও বেড়ে প্রোপেন ও বিউটেনের ঘোষিত সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) ৭৯০ মার্কিন ডলারে দাড়িয়েছে।

এদিকে ফেব্রুয়ারি মাসে অটোগ্যাসের দাম ধরা হয়েছে লিটার প্রতি ৬৯ দশমিক ৭১ টাকা। যা জানুয়ারি মাসে ছিল ৫৭ দশমিক ৪১ টাকা।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :