1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

আন্দোলনে সফল করতে প্রতিটি নেতাকর্মীকে যোদ্ধা হতে হবে: নিপুণ রায়

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ২৪০ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তারেক রহমানের নেতৃত্বে চলমান আন্দোলন সংগ্রামে সফল হতে গেলে আমাদের প্রতিটি নেতাকর্মীকে যোদ্ধা হতে হবে।‌  আজ শনিবার খিলক্ষেত কুর্মিটোলা হাইস্কুলের সামনে পদযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি নেতাকর্মীদের উদ্দেশে এই আহ্বান জানান।

এই সমাবেশে খিলক্ষেত থানা বিএনপির আহ্বায়ক হাজী ফজলুল হকের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, সদস্য শাহীনুর রহমান মারফত প্রমুখ। সমাবেশ শেষে খিলক্ষেত থানা বিএনপির উদ্যোগে সংসদ বিলুপ্ত, সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা এবং বিদ্যুৎ-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর দাবিতে পদযাত্রা কর্মসূচি বের করে। দুই কিলোমিটার অতিক্রম করে খিলক্ষেত নামাপাড়া পানির ট্যাঙ্কি গিয়ে পদযাত্রা কর্মসূচি শেষ করে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :