1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন এবং সংস্কারের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্রকাঠামো বিনির্মাণের দাবিতে মানিকগঞ্জে সুজনের মানববন্ধন   

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৬৭৬ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক: অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন এবং সংস্কারের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্রকাঠামো বিনির্মাণের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালন করেছে  সুজন-সুশাসনের জন্য নাগরিক। আজ (শনিবার) বেলা সাড়ে ১১টায় মানিকগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গনে আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

মানববন্ধনে বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক ও সুজন-সুশাসনের জন্য নাগরিক জেলা কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন নান্নু, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য কাবুল উদ্দিন খান, কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখার সভাপতি এবিএম সামছুন্নবী তুলিপ, মানিকগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক কামরুদ্দিন আহমেদ জাকির,   এনজিও প্রতিনিধি রফিকুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম রাজু, সুজন-সুশাসনের জন্য নাগরিক জেলা শাখার দপ্তর সম্পাদক হাসান শিকদার প্রমুখ।

বক্তারা বলেন, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়নে সরকারকে উদ্যোগী হতে হতে হবে। একইসাথে, প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের মাধ্যমে গনতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে সরকারকে উদ্যোগ নিতে হবে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :