1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

মানিকগঞ্জের তিনটি আসনে নৌকার প্রার্থীসহ ৭ জনের মনোনয়নপত্র প্রত্যাহার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ৪২৪ বার পড়েছেন

মানিকগঞ্জ প্রতিবেদক: মানিকগঞ্জের তিনটি আসনে ২০জন প্রার্থীর মধ্যে ৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

রোববার (১৭ ডিসেম্বর) জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তারা মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন।

মানিকগঞ্জ জেলা রিটার্নিং অফিসার রেহেনা আকতার মনোনয়ন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এরা হলেন, মানিকগঞ্জ-১ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন- জাকের পার্টির দীন মোহাম্মদ, আওয়ামী লীগের আব্দুস সালাম, জাসদের আফজাল হোসেন খান জকি, জাতীয় পার্টির হাসান সাইদ।

নির্বাচনে যারা লড়বেন- বাংলাদের জাতীয়তাবাদী আন্দোলনের প্রার্থী মোনায়েম খান, জাতীয় পার্টির প্রার্থী মোহা. জাহিরুল আলম রুবেল, গণফ্রন্টের প্রার্থী মোহাম্মদ শাহজাহান খান, স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন মাহমুদ।

মানিকগঞ্জ-২ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন জাসদের প্রার্থী রফিকুল ইসলাম।

নির্বাচনে যারা লড়বেন- বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের প্রার্থী এ কে এম ইকবাল হোসেন, বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী এ কে নাহিদ, কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী তানভীর হাসান, স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ, স্বতস্ত্র প্রার্থী দেওয়ান সফিউল আরেফিন, বাংলাদেশ তরিকত ফেডারেশনের প্রার্থী ফেরদৌস আহমেদ আসিফ, বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী মমতাজ বেগম, স্বতন্ত্র প্রার্থী মুশফিকুর রহমান খান, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. জাকির হোসেন, স্বতন্ত্র প্রার্থী সাহাবুদ্দিন আহমেদ।

মানিকগঞ্জ-৩ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন, জাকের পার্টির দীন মোহাম্মদ, জাসদের সারোয়ার আলম চৌধুরী।

নির্বাচনে যারা লড়বেন- বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের প্রার্থী এ খালেক দেওযান, কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী এম হাবিব উল্লাহ, বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী জাহিদ মালেক, গণফোরামের প্রার্থী মফিজুল ইসলাম খান কামাল, তৃণমূল বিএনপির প্রার্থী মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, জাতীয় পার্টির মোহা. জহিরুল আলম রুবেল।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :