1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন শিবালয়ের কৃতি সন্তান আব্দুল খালেক শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ

সংসদ সদস্য পদে বহাল থেকে স্বতন্ত্র প্রার্থী হতে পারবে: ইসি

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ২১১ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে হলে দলীয় সংসদ সদস্যদের পদত্যাগ করতে হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম।

ইসির বিজ্ঞপ্তিতে তিনি বলেন, দলীয় হোক, নির্দলীয় হোক বা সংরক্ষিত নারী আসনের হোক, সংসদ সদস্য পদে থেকেই প্রার্থী হওয়া যাবে।

মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহীতে নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে আয়োজিত প্রস্তুতি সভা শেষে সাংবাদিকরা নির্বাচন কমিশনার রাশেদা সুলতানার কাছে জানতে চান, অনেক সংসদ সদস্য রয়েছেন, যারা আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র নিচ্ছেন আবার দল সেখানে অন্য প্রার্থী দিচ্ছে। সে ক্ষেত্রে সংসদ সদস্যদের মধ্যে যারা স্বতন্ত্র প্রার্থী হতে চান, তাদের পদত্যাগ করতে হবে কি না?

জবাবে ইসি রাশেদা সুলতানা বলেন, আপনারা সবাই জানেন, সংসদ সদস্যরা পদে থেকে (ভোট) করতে পারবেন না, যদি ওনারা স্বতন্ত্র হিসেবে করতে চান, তাহলে অবশ্যই ওনাদের পদত্যাগ করতে হবে এটা হলো আইনের কথা।

ইসির সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়েছে, বিভিন্ন গণমাধ্যমে এই মর্মে সংবাদ প্রকাশিত হয়েছে, কোনো দলীয় সংসদ সদস্য নির্দলীয়ভাবে বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে হলে তাকে সংসদ সদস্যপদ থেকে পদত্যাগ করতে হবে। তবে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে হলে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার ১ শতাংশ ভোটারের সমর্থনসংবলিত স্বাক্ষরযুক্ত তালিকা মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। তবে কোনো স্বতন্ত্র প্রার্থী ইতিপূর্বে জাতীয় সংসদের কোনো নির্বাচনে সদস্য নির্বাচিত হয়ে থাকলে ওই তালিকা দেওয়ার প্রয়োজন হবে না।

বিষয়টি নিয়ে পরে জানতে চাইলে ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম বলেন, সংসদ সদস্যদের স্বতন্ত্র প্রার্থিতা নিয়ে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানার ওই বক্তব্য হয়ত ‘স্লিপ অব টাং’। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে।

নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হওয়া ঠেকাতে ক্ষমতাসীন আওয়ামী লীগের শীর্ষ পর্যায় থেকে বিকল্প (ডামি) প্রার্থী রাখার নির্দেশনা আসার পর স্বতন্ত্র প্রার্থী হওয়ার হিড়িক পড়েছে। সেই স্বতন্ত্র প্রার্থীদের তালিকায় দলটির নতুন-পুরোনো মুখ যেমন আছে, তেমনই বর্তমান সংসদ সদস্যরাও আছেন, যারা এবার নৌকার টিকেট পাননি। আবার রাজনৈতিক দলের বাইরেও অনেকে প্রার্থী হতে চাইছেন। এমন পরিস্থিতির মধ্যে বর্তমান সংসদ সদস্যদের স্বতন্ত্র হওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানার এক বক্তব্য নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :