1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

আলু, পেঁয়াজ ও ডিম ব্যবসার সঙ্গে জড়িত ১০৫ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯৪ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: মূল্য কারসাজি ও বেশি দামে বিক্রি করায় আলু, পেঁয়াজ ও ডিম ব্যবসার সঙ্গে জড়িত ১০৫ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। ঢাকা মহানগরসহ দেশের সকল বিভাগ ও জেলা পর্যায়ে আলু, পেঁয়াজ ও ডিমসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে ভোক্তা অধিদপ্তরের বাজার অভিযানে এ জরিমানা করা হয় গতকাল মঙ্গলবার।

মঙ্গরবার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ঢাকা মহানগরসহ দেশের সকল বিভাগ ও জেলা পর্যায়ে আলু, পেঁয়াজ ও ডিমসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বাজার অভিযান পরিচালনা করে। ঢাকা মহানগরীতে অধিদপ্তরের ৩টি টিম বাজার অভিযান পরিচালনা করে। এছাড়াও অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের সর্বমোট ৪৭টি জেলায় একযোগে এ অভিযান পরিচালিত হয়।

এছাড়া সারাদেশে ৪৯টি টিম কর্তৃক ৬৪টি বাজারে বাজার অভিযানের মাধ্যমে ১০৫টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৪ লাখ ৯৯ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার রক্ষায় অধিদপ্তরের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :