1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

সাঁজোয়া কোরের অধিনায়ক সম্মেলনে অংশ নিলেন সেনাপ্রধান

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৬০ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: সাঁজোয়া কোরের ৪৩তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ সেপ্টেম্বর) বগুড়া সেনানিবাসে আর্মার্ড কোর সেন্টার অ্যান্ড স্কুলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, সেনাবাহিনী প্রধান বার্ষিক অধিনায়ক সম্মেলনে উপস্থিত সাঁজোয়া কোরের ইউনিটগুলোর অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে উদ্বোধনী বক্তব্য রাখেন। তিনি সাঁজোয়া কোরের উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও দেশে-বিদেশে পরিচালিত কার্যক্রম বিষয়ে মতবিনিময় করেন। সাঁজোয়া কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় এই কোরের অবদানের কথা স্মরণ করে সেনাবাহিনীর আধুনিকায়ণের ক্ষেত্রে বর্তমান সরকারের অবদানের জন্য তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

সেনাবাহিনী প্রধান আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে সাঁজোয়া কোরের সকল সদস্যের প্রতি আহবান জানান।

এছাড়াও সেনাবাহিনী প্রধান বগুড়া এরিয়ার সকল পদবির সেনাসদস্যদের উদ্দেশ্যে দরবার নেন এবং আয়োজিত ‘অফিসার্স এড্রেসে’ অংশগ্রহণকারী অফিসারদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

আইএসপিআর জানায়, এর আগে সেনাবাহিনী অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাকে স্বাগত জানান আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি এবং ১১ পদাতিক ডিভিশনের জিওসি ও বগুড়া এরিয়া কমান্ডার।

এ সময় সেনাবাহিনী প্রধান আর্মার্ড কোর সেন্টার অ্যান্ড স্কুলে নবনির্মিত সিমুলেটর কমপ্লেক্সের শুভ উদ্বোধন এবং সিমুলেটর কমপ্লেক্সে একটি বৃক্ষরোপণ করেন। সম্মেলনে সেনাসদর, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, স্থানীয় ফরমেশন ও সাঁজোয়া কোরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :