1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

অভিনেতা আদিত্য রাজ কাপুর ৬৭ বছর বয়সে স্নাতক ডিগ্রি লাভ করলেন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ১০১০ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: ৬৭ বছর বয়সে স্নাতক ডিগ্রি লাভ করলেন আদিত্য রাজ কাপুর। ইন্দিরাগান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি থেকে দর্শন বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেছেন তিনি। বলিউডের কিংবদন্তি শাম্মী কাপুর ও বালি দম্পতির পুত্র আদিত্য প্রমাণ করলেন পড়াশোনার ক্ষেত্রে বয়স কোনো বিষয় না। এনডিটিভি এ খবর প্রকাশ করেছে।

আদিত্য রায় কাপুর তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যায়, স্নাতকের সার্টিফিকেট হাতে দাঁড়িয়ে আছেন তিনি। আর ক্যাপশনে লিখেছেন, ‘দর্শন বিষয়ে অনার্স পাসের সার্টিফিকেট।’

বিষয়টি নিয়ে টাইমস অব ইন্ডিয়াকে সাক্ষাৎকার দিয়েছেন আদিত্য রাজ কাপুর। এ আলপচারিতায় তিনি বলেন, ‘এক সপ্তাহ আগে ৫৯.৬৭ শতাংশ নাম্বার পেয়ে অনার্স পাস করেছি। অর্থাৎ দর্শন বিষয়ে অনার্সে সেকেন্ড ক্লাস পেয়েছি।’

পড়াশোনা করার সুযোগ থাকলেও পড়াশোনা করেননি আদিত্য। তা উল্লেখ করে এই অভিনেতা বলেন, ‘আমার পড়াশোনা করার সবরকম সুযোগ-সুবিধা ছিল। কিন্তু আমি তার সদ্বব্যবহার করিনি। বহু বছর পর নিজের ভুল বুঝতে পারি। কিন্তু সেটা যথেষ্ট ছিল না। যখন আমি অন্তরের শূন্যতা অনুভব করি এবং শিক্ষার প্রয়োজনীয়তা উপলদ্ধি করি। তারপর দর্শন নিয়ে পড়াশোনা শুরু করি।’

আদিত্য জানান, ৬১ বছর বয়সে পড়াশোনা শুরু করেন তিনি। তার এই মিশনের পেছনে বড় অবদান রেখেছে তার মেয়ে তুলসী। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য মেয়েই তাকে অনুপ্রাণিত করেছিলেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :