1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

বাংলাদেশে অবাধ ও স্বচ্ছ নির্বাচনের পরিবেশ সৃষ্টির আহ্বান

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ২৯৮ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: বাংলাদেশে অবাধ ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের স্বার্থে শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও নিরাপদ পরিবেশ তৈরির তাগিদ দিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন।

সব রাজনৈতিক দল, তাদের সমর্থক ও নিরাপত্তা বাহিনীর প্রতি এমন আহ্বান জানিয়েছেন তারা। একই সঙ্গে সভা-সমাবেশের অধিকার সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি পুলিশের অতিরিক্ত বল প্রয়োগের বিষয়টি তদন্তেরও তাগিদ দিয়েছেন তারা।

সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার দফতরের (ওএইচসিএইচআর) এক প্রেস ব্রিফিংয়ে এই আহ্বান জানানো হয়। গতকাল শুক্রবার কমিশন তাদের ওয়েবসাইটে এ-সংক্রান্ত প্রেস নোট প্রকাশ করে।

ব্রিফিংয়ে মানবাধিকার বিষয়ক হাইকমিশনের মুখপাত্র জেরেমি লরেন্স বলেন, গত কয়েক মাসে বাংলাদেশে বিরোধীদের বেশ কয়েকটি সমাবেশে সহিংসতার পুনরাবৃত্তি ঘটেছে। পুলিশ রাবার বুলেট, কাঁদানে গ্যাসের শেল ও জলকামান ব্যবহার করেছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের ব্যক্তিদের হাতুড়ি, লাঠি, ব্যাট ও লোহার রডসহ নানা ধরনের বস্তু ব্যবহার করতে দেখা গেছে। এসব ঘটনায় বিরোধী দলের সমর্থকদের পাশাপাশি কিছু পুলিশ সদস্যও আহত হয়েছেন। জ্যেষ্ঠ বিরোধী নেতারাও প্রকাশ্যে মারধরের শিকার হয়েছেন। এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে তাদের বাড়িতে অভিযানও চালানো হয়। সমাবেশের আগে ও সমাবেশকালে বিরোধী দলের শত শত নেতাকর্মী ও সমর্থককে গ্রেফতার করা হয়েছে।

মানবাধিকার কমিশনের মুখপাত্র লরেন্স বলেন, কর্তৃপক্ষকে অবশ্যই মানবাধিকার সংক্রান্ত বাধ্যবাধকতা মেনে চলতে হবে এবং জনগণের শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের স্বাধীনতার অধিকারচর্চার সুযোগ দিতে হবে। এ ছাড়া তৃতীয় কোনো পক্ষ জনগণের সেই অধিকারকে দমন করতে চাইলে, তাদের অধিকার রক্ষায় নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।

ব্রিফিংয়ে কেবল জরুরি প্রয়োজনে নিয়ন্ত্রিতভাবে বল প্রয়োগ করতে পুলিশের প্রতি আহ্বান জানানো হয়। বলা হয়, অতিরিক্ত বল প্রয়োগের বিষয়টি অবশ্যই দ্রুত তদন্ত করতে হবে এবং দায়ী ব্যক্তিদের অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে। মানবাধিকার কমিশনের মুখপাত্র বলেন, আগামী নির্বাচন সামনে রেখে ভোটের প্রচারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আমরা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :