
অনলাইন ডেস্ক: বিএনপি রাস্তা বন্ধ করলে, আমরা তাদের রাস্তা বন্ধ করে দেবো বলে সাফ জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার (২৮ জুলাই) বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের যৌথ শান্তি সমাবেশে এ কথা জানান তিনি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শুনলাম বিএনপি ঢাকার প্রবেশ মুখে অবস্থান নিয়ে রাস্তা বন্ধ করে দেবে। অবস্থান নেবে- বিএনপির উদ্দেশ্যে বলআপনারা রাস্তা বন্ধ করে দিলে, আমরাও আপনাদের রাস্তা বন্ধ করে দেব।
তারেক রহমানের উদ্দেশে কাদের বলেন, যতই লাফালাফি করেন, কোন লাভ হবে না। ক্ষমতার ময়ূর সিংহাসন অনেক দূর চলে গেছে। নির্বাচনে যাবেন না বলেন, কিন্তু নমিনেশন বাণিজ্য ঠিকই চলছে। লণ্ডনে কারা গিয়ে ডলার দিয়ে আসছেন, টাকা দিয়ে আসছেন তা আমরা সবাই জানি।
তিনি বলেন, রাস্তা বন্ধ করতে আসবেন না। চোখ রাঙাবেন না। দেশি-বিদেশি যারাই আজকে চোখ রাঙাচ্ছে। তাদেরকে বলে দিতে চাই- আমাদের শিকড় এ মাটির অনেক গভীরে। আওয়ামী লীগকে চোখ রাঙিয়ে উৎখাত করা যায় না। শেখ হাসিনা বাংলাদেশের জনগণের বিশ্বস্ত প্রতিনিধি।
Leave a Reply