1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

যুক্তরাষ্ট্র নির্বাচন প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ২৬২ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: সদ্য সমাপ্ত ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলার ঘটনা স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে গত সোমবার আলোচনা করা হয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, আশা করি, হিরো আলমের ওপর হামলার ঘটনা নিরপেক্ষভাবে তদন্ত করবে বাংলাদেশ এবং নির্বাচন প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র।

স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকরা প্রশ্ন করেন যে বাংলাদেশে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর ওপর নির্বাচনের দিন হামলার ঘটনা ঘটেছে। স্বতন্ত্র প্রার্থী হামলার ঘটনায় হাসপাতালে চিকিৎসা নেন। ওই নির্বাচনে বিরোধীদল অংশ নেয়নি এবং ভোট পড়েছে মাত্র ১০ শতাংশ। এর আগে দেশটিতে গত ১৪ ও ১৮ সালে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এই ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কী?

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বলেন, গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। আমরা বাংলাদেশ সরকারকে সহিংসতার যে কোনো ঘটনার পুঙ্খানুপুঙ্খ, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত এবং সহিংস অপরাধীদেরকে বিচারের আওতায় আনার আহ্বান জানাই। তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করবে বলে আশা করি। আমরা ভোট প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব।

আরেক প্রশ্নের জবাবে মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতার কোনো সুযোগ নাই।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :