1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

পুলিশ সুপার পদমর্যাদার ২৪ কর্মকর্তাকে বদলি

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ১৯২ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: পুলিশ সুপার পদমর্যাদার ২৪ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে ১১ জেলার পুলিশ সুপারকে (এসপি) বদলি করে তাদের জায়গায় নতুন এসপি দেওয়া হয়েছে। সোমবার (১৭ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। যেসব জেলায় নতুন এসপি দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে ঝিনাইদহ, মৌলভীবাজার, বান্দরবান, নাটোর, রাজশাহী, খাগড়াছড়ি, ঠাকুরগাঁও, রাজবাড়ী, বাগেরহাট, লক্ষ্মীপুর ও জামালপুর।

বদলি হওয়া এসপিরা হলেন- বিশেষ শাখার মো. আজিম-উল-আহসানকে ঝিনাইদহ জেলায়, পুলিশ সদর দফতরের মো. মনজুর রহমানকে মৌলিভীবাজার জেলায়, ট্যুরিস্ট পুলিশের সৈকত শাহীনকে বান্দরবান জেলায়, বান্দরবানের পুলিশ সুপার মো. তারিকুল ইসলামকে নাটোর জেলায় ও নাটোরের পুলিশ সুপার মো. সাইফুর রহমানকে রাজশাহী জেলায় বদলি করা হয়েছে। এছাড়া সিআইডির মুক্তা ধরকে খাগড়াছড়ি জেলায়, ডিএমপির উত্তম প্রসাদ পাঠককে ঠাকুরগাঁও জেলায়, এসবির জিএম আবুল কালাম আজাদকে রাজবাড়ী জেলায়, ডিএমপির আবুল হাসনাত খানকে বাগেরহাট জেলায়, ডিএমপির মোহাম্মদ তারেক বিন রশিদকে লক্ষ্মীপুর জেলায় ও শেরপুর জেলার পুলিশ সুপার মো. কামরুজ্জামানকে জামালপুর জেলায় বদলি করা হয়েছে।

অন্য এক প্রজ্ঞাপনে ঝিনাইদহের পুলিশ সুপার মোহাম্মদ আশিকুর রহমানকে বিশেষ শাখায় (এসবি), মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়াকে হাইওয়ে পুলিশে, রাজশাহীর পুলিশ সুপার এ, বি, এম, মাসুদ হোসেনকে ডিএমপিতে, খাগড়াছড়ির পুলিশ সুপার মো. নাইমুল হককে ট্যুরিস্ট পুলিশে, ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।

এছাড়া রাজবাড়ীর পুলিশ সুপার এম, এম শাকিলুজ্জামানকে খুলনা মেট্রোপলিটনে, জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদকে সিলেট রেঞ্জ ডিআইজির অফিসে, বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হককে রাজশাহী মহানগরীতে, লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই), পিরোজপুর পিবিআইয়ের পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলামকে বিশেষ শাখায় (এসবি), পুলিশ সদর দফতরের মোছা. শামিমা আক্তারকে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়নে, ঢাকা পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত সরকার ওমর ফারুককে রাজশাহী মহানগরীতে এবং পুলিশ সদরদফতরের পুলিশ সুপার তাহিয়াত আহমেদ চৌধুরীকে সিলেট মহানগরী পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :