1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

সরকারি সফরে থাইল্যান্ড গেলেন সেনাপ্রধান

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ২৪৭ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: সরকারি সফরে থাইল্যান্ডে গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। শুক্রবার (৭ জুলাই) তিনি থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে সেনাবাহিনী প্রধান শনিবার (৮ জুলাই) থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এশিয়া অলিম্পিক কাউন্সিলের (ওসিএ) ৪২তম সাধারণ সভায় যোগদান করবেন।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, ওই সভায় এশিয়ার বিভিন্ন দেশের ৪৫টি জাতীয় অলিম্পিক কমিটির প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।

সভায় অংশগ্রহণ ছাড়াও বাংলাদেশ সেনাপ্রধান এশিয়া অলিম্পিক কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটি নির্বাচনে (২০২৩-২০২৭) ভোট প্রদান করবেন। পাশাপাশি বিভিন্ন দেশ থেকে আগত অতিথিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণপূর্বক পারস্পরিক ক্রীড়া উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন।

সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ১১ জুলাই বাংলাদেশে পোঁছাবেন বলে আশা করা যাচ্ছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :