
অনলাইন ডেস্ক: কোনো ওজর ছাড়া দাঁড়িয়ে পানাহার করা মাকরুহ। কেননা হাদিস শরিফে দাঁড়িয়ে পানাহার করার ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে। আনাস (রা.) বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) দাঁড়িয়ে পান করতে নিষেধ করেছেন।’
(বর্ণনাকারী) কাতাদা বলেন, ‘আমরা আনাস (রা.)-কে জিজ্ঞেস করলাম তা হলে দাঁড়িয়ে খাওয়া কেমন?’ তিনি বললেন, ‘এটা তো আরও মন্দ কাজ’ (মুসলিম : ২০২৪)। বিশেষ পরিস্থিতিতে যেখানে বসে পানাহারের কোনো ব্যবস্থা নেই কিংবা বসে খাওয়া বা পান করতে সমস্যা সে ক্ষেত্রে দাঁড়িয়ে পানাহার করা যাবে। কেননা প্রয়োজনবশত দাঁড়িয়ে পান করার কথাও হাদিসে আছে। (মুসনাদে আহমাদ : ৬৬২৭; ফাতহুল বারি : ১০/৮৬)
Leave a Reply