1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

এবার মানুষ স্বাচ্ছন্দ্যে বাড়ি যেতে পেরেছে এবং ফিরতে পারছে।’ : নৌপ্রতিমন্ত্রী

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ২১৬ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘এবারের ঈদযাত্রা পুরোটাই ভালো হয়েছে। ঈদ আনন্দদায়ক হয়েছে। মানুষ স্বাচ্ছন্দ্যে বাড়ি যেতে পেরেছে এবং ফিরতে পারছে।’

রোববার মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘গতবারের চেয়ে পশু কোরবানি এবার বেশি হয়েছে। তীব্র তাপদাহের মধ্যে ঈদে প্রশান্তির বৃষ্টি এসেছে। এটা আল্লাহর বিশেষ রহমত। এখন আমন ধান রোপণের সময়। তীব্র তাপদাহে ক্ষেত খামার চৌচির হয়ে পড়েছিল। বৃষ্টি হওয়ার ফলে কৃষকের কাছে ধানের বীজ রোপণ করা সহজ হয়েছে। কৃষকের কাছে এ বৃষ্টিটা ঈদের উপহার।’

প্রতিমন্ত্রী জানান, গত শুক্রবার ঢাকা সদরঘাট টার্মিনালের লালকুঠি ঘাটে বার্দিং করা লঞ্চ ‘এমভি ময়ুর-৭’ এ অগ্নিকাণ্ড ঘটে। তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ায় কোন হতাহত হয়নি। ঘটনা তদন্তে নৌপরিবহন অধিদপ্তর ছয় সদস্যের একটি কমিটি করেছে। কমিটিকে ১০ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিলে জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

এদিকে গতকাল শনিবার ঝালকাঠির সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজ ‘ওটি সাগর নন্দিনী-২’-এ অগ্নিকাণ্ড ঘটে। রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত। ওয়েল ট্যাংকারে আগুন না লাগায় বড় ধরনের বিপর্যয় থেকে বেঁচে গেছে। ঝালকাঠি জেলা প্রশাসন থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, ‘নৌ-নিরাপত্তার জন্য যতটুকু প্রস্তুতি দরকার সেটি আগে পর্যাপ্ত ছিল না। গত ১৫ বছরে আমরা নিরাপত্তার জন্য যথেষ্ট ব্যবস্থা নিয়েছি। নৌপথ খননের ব্যবস্থা নিয়েছি। নৌপথ খননের জন্য ড্রেজার সংগ্রহ করছি। আগামী ৩ বছর পর আধুনিক নৌপথ ও নৌ-নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা দেখতে পারব। এ লক্ষ্যে যেসব ব্যবস্থা নেয়া দরকার সেটি করতে পারব।’

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :