1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন শিবালয়ের কৃতি সন্তান আব্দুল খালেক শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ

৪৫তম বিসিএসের ফল প্রকাশ হতে পারে আজ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ১৯৩ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: আজ মঙ্গলবার ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে। পিএসসি সূত্র বলছে, আজ কমিশনের একটি বিশেষ সভা আছে। এই সভা শেষে ফল প্রকাশ করা হতে পারে। সবচেয়ে কম সময়ের মধ্যে এই বিসিএসের ফল প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে পিএসসি।

সর্বশেষ ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয় পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ২৫ দিনের মধ্যে। ওই বিসিএসে দ্রুত ফল প্রকাশের রেকর্ড গড়ে পিএসসি। ওই বিসিএসের চেয়ে আরও কম সময়ে সর্বশেষ অনুষ্ঠিত ৪৫তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করতে চায় পিএসসি। এ বিষয়ে পিএসসির সংশ্লিষ্ট বিভাগ কাজ করে যাচ্ছে বলে জানা গেছে।

১৯ মে শুক্রবার অনুষ্ঠিত ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ৭৭ শতাংশ পরীক্ষার্থী অংশ নেন। ৩ লাখ ৪৬ হাজার পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন। পরীক্ষা দেননি ৭৮ হাজার ৮০৩ জন।

পিএসসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে একযোগে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২০০ নম্বরের এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

৪৫তম বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। নন-ক্যাডারে নেওয়া হবে ১ হাজার ২২ জনকে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :