1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

অবশেষে ফুটপাতেই বসল বঙ্গবাজারের অস্থায়ী মার্কেট

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ২১৩ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: প্রতি বছর এ সময়ে জমজমাট থাকত বঙ্গবাজার। তৈরি পোশাকের অন্যতম পাইকারি ও খুচরা বাজার এটিও। কিন্তু সেই বাজারটি এখন ধ্বংসস্তূপ। মঙ্গলবার (৪ এপ্রিল) ভোরে লাগা আগুনে কমপ্লেক্সের চারটি মার্কেটের প্রায় ৫ হাজার দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তবে অনেকেই জীবন বাজি রেখে কিছু মালামাল বের করতে পেরেছিলেন। সেসব মালামালই এখন ব্যবসায়ীদের জীবিকার শেষ সম্বল। এই সম্বলটুকু নিয়েই ফুটপাতে দোকান নিয়ে বসেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

শনিবার (৮ এপ্রিল) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, উদ্ধারকর্মীরা এখনো উদ্ধারকাজ পরিচালনা করছেন। বঙ্গবাজার মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও ব্যবসায়ীদের তালিকাভুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সর্বস্ব হারানো ক্ষতিগ্রস্তরা এখনো রয়েছেন আশঙ্কায়। আগুনে পোড়া মালামাল প্রণদনাস্বরূপ ৪০ লাখ টাকায় কিনে নেয় সিটি করপোরেশন। যে টাকা বণ্টন করা হবে ক্ষতিগ্রস্তদের মাঝে।

এদিকে, ৫ দিনের মাথায় বঙ্গবাজার এলাকায়, এবার আগুন লাগে মালেকা মার্কেটে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, সকাল ৮টায় আগুনের এ খবর পান। এরপর দ্রুত ১৪টি ইউনিট সেখানে গিয়ে আগুন নেভাতে কাজ করে। এরপর প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে গত মঙ্গলবার (৪ এপ্রিল) অগ্নিকাণ্ডে বঙ্গবাজার লাগোয়া ৫টি মার্কেট পুরোপুরি পুড়ে গেছে। আগুনে ৫ হাজারের বেশি দোকানপাট পুড়ে গেছে। ওই আগুনের রেশ কাটতে না কাটতে আবারও বঙ্গ বাজারের পশ্চিম পাশের মার্কেটে আগুন লাগলো। তাৎক্ষণিভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। দীর্ঘ ৭৫ ঘণ্টা পর বঙ্গবাজার আগুন সম্পূর্ণ নির্বাপণ করে ফায়ার সার্ভিস। ততক্ষণে ব্যবসায়ী সব পুড়ে ছাই হয়ে যায়। ব্যসায়ীদের দাবি, আগুনে তাদের প্রায় ২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :