1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

জাহ্নবী কীভাবে দক্ষিণি সিনেমায় সুযোগ পেলেন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ২৬৮ বার পড়েছেন

অনলাইন বিনোদন ডেস্ক: ধড়ক’ ছবির হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ করেন শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর। এবার দক্ষিণি ইন্ডাস্ট্রিতে অভিষেক হতে চলেছে তার। কীভাবে পেলেন এই সুযোগ? সম্প্রতি এক অনুষ্ঠানে জাহ্নবী বলেন, আমি কয়েক দিন আগে আবার ‘আরআরআর’ দেখলাম। এনটিআর জুনিয়রের অভিনয় দেখে আমি রীতিমতো মুগ্ধ। আমার স্বপ্ন ছিল তার সঙ্গে কাজ করার। তার সঙ্গে এক ছবিতে কাজ করতে পারা আমার জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের।

জাহ্নবী জানান, ‘এনটিআর ৩০’ ছবিতে কাজ করার জন্য তিনি রীতিমতো প্রার্থনা করেছিলেন। অভিনেত্রী বলেন, ‘আমি প্রতিদিন পরিচালক কোরাতালা শিবাকে মেসেজ করি। আমি শুধু দিন গুনছি, কবে ছবির শুটিং শুরু হবে।’ নিজের প্রথম দক্ষিণি ছবিতে কাজ করার জন্য যে একেবারে মুখিয়ে আছেন বনি কাপুরের কন্যা, তা স্পষ্ট ওর উৎসাহ দেখেই।

এরই মধ্যে ছবির প্রস্তুতি শেষ হয়েছে। মার্চ মাসের শেষ থেকে ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। জানা গেছে, প্রাথমিক পর্যায়ে জাহ্নবী ছাড়াও আরও কয়েকজন অভিনেত্রী ছিলেন নির্মাতাদের পছন্দের তালিকায়। সবশেষে সিনেমাতে শ্রীদেবীকন্যাকে চূড়ান্ত করা হয়।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :