1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সর্বশেষ :
ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা শিবালয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত শিবালয়ে সেলফি বাস বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল

নায়িকা মাহি বিমানবন্দর থেকে গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ২৬০ বার পড়েছেন

অনলাইন বিনোদন ডেস্ক: পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে দায়ের হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় চিত্রনায়িকা মাহিয়া মাহিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৮ মার্চ) বেলা ১২টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদস্যরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (গোয়েন্দা বিভাগ) খলিলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোল্যা নজরুল ইসলামের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে গাড়ির শোরুম দখল করে দেওয়ার অভিযোগ করেছেন মাহিয়া মাহি। সৌদি আরব থেকে শুক্রবার ফেসবুক লাইভে তিনি এসব অভিযোগ করেন। এ সময় ওই শোরুম ভাঙচুরের কয়েকটি ভিডিও প্রকাশ করেন তিনি। সকালের ওই অভিযোগের পর রাতেই পুলিশ মাহি ও তার স্বামী রাকিব সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে। গাজীপুর মহানগর পুলিশের বাসন থানায় মামলাটি করেন এসআই মোহাম্মদ রোকন মিয়া।

পুলিশের মামলায় অপমান-অপদস্থ ও হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে বিভিন্ন মিথ্যা, বানোয়াট, আক্রমণাত্মক, কুরুচিপূর্ণ ও মানহানিকর তথ্য প্রচার করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া তার স্বামী রাকিবের বিরুদ্ধে কয়েক কোটি টাকা মূল্যের জমি দখলের অভিযোগে গতকাল সংবাদ সম্মেলন করেছেন দীঘিরচালা এলাকার ইসমাইল হোসেন নামে একজন।

এ ব্যাপারে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোল্যা নজরুল ইসলাম বলেন, তার অভিযোগ ডাহা মিথ্যা। তাকে (মাহি) জিজ্ঞেস করেন পুলিশ কী প্রক্রিয়ায় টাকা নিয়েছে। তার স্বামী ও আত্মীয়স্বজনের মধ্যে জমি নিয়ে বিরোধ রয়েছে। যেহেতু ফেসবুক লাইভে এসে পুলিশকে জড়িয়ে তিনি এ ধরনের কথা বলেছেন, সেজন্য ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রস্তুতি চলছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :