1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

বাংলাদেশের সফলতার গল্প শুনে মুগ্ধ বিদেশি অতিথিরা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ২৫৬ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল শুরু হলো তিন দিনের বাংলাদেশ বিজনেস সামিট। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর উদ্যোগে আয়োজিত এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান হলো গতকাল শনিবার। প্রথম দিনের অনুষ্ঠানে বাংলাদেশের উন্নয়নের গল্প শুনে মুগ্ধ হয়েছেন সম্মেলনে অংশ নেওয়া বিশ্বের বিভিন্ন দেশের অতিথিরা। তারা বলেন, এক সময়ের দারিদ্র্যপীড়িত বাংলাদেশ বিশ্বে আজ অনেক ক্ষেত্রেই সফল। বাংলাদেশের এই অগ্রযাত্রায় সহযোগী হিসেবে তারা পাশে থাকতে চান বলেও জানান।

শনিবার তিন দিনব্যাপী ‘বাংলাদেশ বিজনেস সামিট ২০২৩’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট দেশের যে স্বপ্নে বাংলাদেশ এগিয়ে চলছে, সেই যাত্রাকে মসৃণ করতে বাংলাদেশে বিনিয়োগের জন্য বিশ্বের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা আসুন, বিনিয়োগ করুন, বাংলাদেশ সবসময় প্রস্তুত আপনাদের আগমনের জন্য। বাংলাদেশকে নিজের দেশ মনে করেই বিনিয়োগ করুন।’

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টিজ (এফবিসিসিআই) তাদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে এই সম্মেলন আয়োজন করেছে। এই আয়োজনে সহায়তা দিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

সম্মেলনে অংশগ্রহণকারী ব্যবসায়ী নেতাদের স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উচ্চ আয়ের উন্নত, সমৃদ্ধ এবং উদ্ভাবনী স্মার্ট দেশ হিসেবে বিনির্মাণের জন্য আমাদের অভিযাত্রায় যুক্ত হতে আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি।’

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, সৌদি বাণিজ্যমন্ত্রী মাজিদ বিন আবদুল্লাহ আল কাসাবি, ভুটানের শিল্প, বাণিজ্য ও কর্মসংস্থানমন্ত্রী কর্মা দরজি, বিশ^ বাণিজ্য সংস্থার উপ-মহাপরিচালক জিয়াংচেন ঝাং, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান অনুষ্ঠানে বক্তৃতা করেন। স্বাগত বক্তব্য রাখেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। অনুষ্ঠানে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার ওপর একটি প্রামাণ্যচিত্র ও প্রদর্শিত হয়।

দক্ষ জনশক্তি তৈরিতে বাংলাদেশে বিনিয়োগ করবে সৌদি আরব : প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠানের পর বেশ কয়েকটি সেশন অনুষ্ঠিত হয়। এর একটি সেশনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানান, দক্ষ জনশক্তি তৈরিতে বাংলাদেশে বিনিয়োগ করবে সৌদি আরব। এই সেশনে জানানো হয়, বাংলাদেশে বিদ্যুৎ-জ্বালানিসহ দক্ষ জনশক্তি তৈরিতে বিনিয়োগ করবে সৌদি আরব। এ জন্য শিগগিরই একটি সমঝোতা চুক্তি সই হবে বলে জানিয়েছেন সৌদি আরবের বাণিজ্যমন্ত্রী মাজেদ বিন আবদুল্লাহ আল কাসাবি।

মাজেদ বিন আবদুল্লাহ আল কাসাবি বলেন, সম্ভাবনাময় দেশ হিসেবে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে বিদ্যুৎ ও জ্বালানি, রংপুর চিনি কলের জায়গাটিতে বিশেষ অর্থনৈতিক জোনে রূপান্তর হবে, সেখানে গ্যাস লাইন সংযোগে সৌদি আরব বিনিয়োগ করবে। এ ছাড়া আরবি ভাষা ও দক্ষ জনশক্তি তৈরিতে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমঝোতা স্মারক সই হবে।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, তাদের সঙ্গে কোথায় কোথায় বিনিয়োগ করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। আমাদের যে মার্কেট আছে, সেটি আকর্ষণীয় করতে পারলে তারা বিনিয়োগ করবে। বিদ্যুৎ সেক্টরে একটি ভালো খবর, সৌদি আরব সেখানে বিনিয়োগ করবে। আমরা আশা করি আমরা একসঙ্গে আমাদের দুই দেশের বাণিজ্য এগিয়ে নিতে পারব। আমরা খুবই আশাবাদী আমরা এবং সৌদি আরব একসঙ্গে অনেক দূর যেতে পারব। এ সময় এফবিসিসিআইর সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবুসহ অন্য ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

বিদ্যুৎ-জ্বালানিসহ তিন খাতে বিনিয়োগ করবে চীন : বিদ্যুৎ ও জ্বালানি, অ্যাগ্রো প্রসেসিং এবং ই-কমার্স খাতে চীন বিনিয়োগ করবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ‘বাংলাদেশ বিজনেস সামিট ২০২৩’ শীর্ষ সম্মেলনে চীনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। বিজনেস সামিটের আয়োজন করেছে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

বাণিজ্যমন্ত্রী বলেন, চীন বাংলাদেশের বড় রফতানিকারক দেশের একটি। তারা বলছে, তোমাদের দেশে আরও বিনিয়োগ করতে চাই। আমরা বলছি, তোমাদের জন্য সবকিছু ওপেন, তোমরা এসো দেখো, যেখানে বিনিয়োগ করলে তোমাদের জন্য ভালো হবে।

তিনি বলেন, গত ৪০ বছর ধরে তোমাদের কাছ আমদানি করছি, এখন আমাদের দেশে নিয়োগ করতে পারো। তারা জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি, অ্যাগ্রো প্রসেসিং এবং ই-কমার্স খাতে বিনিয়োগ করবে। সে জন্য তারা ব্যবসায়ীদের নিয়ে এসেছে। বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে কথাবার্তা বলবেন। তারপর বিনিয়োগের সিদ্ধান্ত বলে জানান বাণিজ্যমন্ত্রী।

বিজনেস সামিট দেশে নতুন ব্যবসায়ের সুযোগ সৃষ্টি করবে: ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেছেন, বাংলাদেশ বিজনেস সামিট ব্যবসায়িক ধারণা আদান-প্রদান, পারস্পরিক সম্পর্ক গড়ে তুলবে। বাংলাদেশে নতুন ব্যবসায়ের সুযোগ সৃষ্টির জন্য একটি চমৎকার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এটি। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এফবিসিসিআই সভাপতি বলেন, বাংলাদেশ বিজনেস সামিটে আপনাদের উপস্থিতিতে আমি উচ্ছ্বসিত। আমি বিশ্বাস করি যে, এ ইভেন্টটি ব্যবসায়িক ধারণা আদান-প্রদান, পারস্পরিক সম্পর্ক গড়ে তোলা এবং বাংলাদেশে নতুন ব্যবসায়ের সুযোগ সৃষ্টির জন্য একটি চমৎকার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। বাংলাদেশ বিজনেস সামিটে বিভিন্ন ব্যবসায়ী নেতা, নীতি-নির্ধারক, আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধি ও ব্যবসায়িক গোষ্ঠীর প্রধানরা উপস্থিত থেকে বাংলাদেশ ও বিশ্ব অর্থনীতি সম্পর্কে আলোচনা করেন। বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে নিজেদের অভিমত তুলে ধরেন।

চলতি মাসেই ভুটানের সঙ্গে ট্রানজিট চুক্তি: বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভুটানের সঙ্গে চলতি মাসে ট্রানজিট চুক্তি হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ভুটানের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান টিপু মুনশি।

টিপু মুনশি বলেন, আগামী ২১ মার্চ ভুটানে যাব, ওই সময়েই এ চুক্তি হবে। এর আগে ভুটানের সঙ্গে ট্রানজিট চুক্তির বিষয়টি আগামী কেবিনেট বৈঠকে চূড়ান্ত হবে। এ ছাড়া ভুটানের আমাদের কাছে নদীপথের বিষয়ে দুটি প্রস্তাব ছিল সেটিও আমরা ওকে করে দিয়েছি। ভুটানের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো। ভুটান ছোট দেশ হলেও আমাদের নিয়ে তারা সবসময়ই পজিটিভ।

দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রতিষ্ঠার ৫০ বছর উদযাপন উপলক্ষে এ সামিটের আয়োজন করে সংগঠনটি।

যুক্তরাজ্য, সৌদি আরব, চীন, ভুটান, সংযুক্ত আরব আমিরাতসহ সাতটি দেশের মন্ত্রী, ১২টি বহুজাতিক কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ১৭ দেশের ২০০টিরও বেশি-বিদেশি বিনিয়োগকারী প্রতিনিধি ও ব্যবসায়ী নেতারা শীর্ষ এ সম্মেলনে অংশ নেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :