1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

কানাডার আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী ঢাকা পৌঁছে‌ছেন

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২০১ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: কানাডার আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী হারজিত এস. সাজ্জান ৪ দি‌নের সফ‌রে ঢাকায় পৌঁছে‌ছেন।

বৃহস্প‌তিবার (২৩ ফেব্রুয়া‌রি) রা‌তে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জা‌তিক বিমানবন্দ‌রে অবতরণ করেন তিনি। এসময় তাকে স্বাগত জানান পররাষ্ট্র স‌চিব মাসুদ বিন মো‌মেন। জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার স‌ঙ্গে সাক্ষাৎ কর‌বেন হারজিত।

কানাডার মন্ত্রী এস. সাজ্জান রোহিঙ্গা শিবির সফর করবেন। সেই সঙ্গে সরকারি ও বেসরকারি (এনজিও) কর্মকর্তাদের সঙ্গে ঢাকা এবং কক্সবাজারে মতবিনিময় করবেন। এছাড়াও তিনি কানাডার আর্থিক সাহায্যে পরিচালিত কয়েকটি প্রকল্প পরিদর্শন করবেন। বৃহস্পতিবার সাপ্তা‌হিক ব্রিফিং‌য়ে হারজিতের সফর নি‌য়ে পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের মুখপাত্র সে‌হেলী সাবরীন এ তথ্য জানান।

সে‌হেলী সাবরীন বলেন,  মন্ত্রীর এ সফর বাংলাদেশ-কানাডার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি ও রোহিঙ্গা সমস্যা নিরসনে কানাডার সক্রিয়তাসহ দ্বি-পাক্ষিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে ভূমিকা রাখবে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :