1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

চিত্রনায়িকার বইয়ের মোড়ক উন্মোচন করলেন ওবায়দুল কাদের

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৭৭ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: ঢাকাই সিনেমার চিত্রনায়িকা জাহারা মিতু। এবার তিনি আত্মপ্রকাশ করেছেন লেখিকা হিসেবে। এবারের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তার লেখা প্রথম কাব্যগ্রন্থ ‘প্রেমিকার নাম কবিতা’।

সোমবার বিকালে বাংলা একাডেমি প্রাঙ্গণে জাহারা মিতুর লেখা বইয়ের মোড়ক উন্মোচন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এ সময় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, শত সেতুর উদ্বোধনের পর এবার শত কবিতার মোড়ক উন্মোচন করলাম। আমরা জানতাম মিতু একজন নায়িকা। এবার জানলাম, সে ভালো লেখকও। আমরা চাই শিল্পচর্চার সঙ্গে যারা জড়িত আছেন, তারা যেন জ্ঞানচর্চার সঙ্গেও জড়িত থাকে। বই পড়ার কোনো বিকল্প নেই। বড় হতে হলে পড়তে হবে এবং আরও পড়তে হবে। শেখার কোনো শেষ নেই, পড়ারও কোনো বিকল্প নেই। বই হলো জীবনের পাল তোলা নৌকা। যতই পড়িবে ততই শিখিবে।

মোড়ক উন্মোচনের সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, চিত্রনায়িকা কেয়াসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

জাহারা মিতুর ‘প্রেমিকার নাম কবিতা’ প্রকাশ হয়েছে দেশ পাবলিকেশন্সের ব্যানারে। আর এতে রয়েছে ১০০টি কবিতা। বইটির প্রচ্ছদ এঁকেছেন মিনতি রায়।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :