1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন শিবালয়ের কৃতি সন্তান আব্দুল খালেক শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ

ঠান্ডায় গলা খুসখুস করলে প্রাকৃতিক সমাধানই ভাল

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ৫২৫ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: শীত আসার আগের সময়টাতে সবারই কমবেশি ঠান্ডার সমস্যা হয়। এ সময় হালকা সর্দি-কাশি, গলা খুশখুশ করাটা বেশ অস্বস্তিকর। এই ছোটখাটো সমস্যা নিয়ে অনেকে ডাক্তারের কাছে যেতে চান না। এসব সমস্যার ক্ষেত্রে প্রাকৃতিক সমাধানই সেরা।

তবে ঠান্ডা-কাশি যদি বেড়ে যায় কিংবা ঘরোয়া উপায়ে অস্বস্তি দূর না হয়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

২-৩ ঘণ্টা পরপর গরম পানি দিয়ে গার্গল করলে গলাব্যথা কমবে।

১. যদি গলাব্যথা হয়, তবে এক গ্লাস কুসুম গরম পানিতে এক চা চামচ লবণ মিশিয়ে কুলকুচা বা গার্গল করতে হবে। দুই থেকে তিন ঘণ্টা পরপর এটি করলে গলাব্যথায় আরাম মিলবে।

২. নাক বন্ধ হয়ে যাওয়া কিংবা মাথাব্যথার মতো সমস্যাগুলো দূর করতে চাইলে আরাম মিলতে পারে এক কাপ পুদিনা চায়ে। এতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান দ্রুত আপনাকে সুস্থ হতে সাহায্য করবে।

৩. নাক যদি একদমই বন্ধ থাকে, তবে একটি বড় পাত্রে ফুটন্ত গরম পানি নিয়ে লবণ ও কয়েক ফোঁটা পুদিনার তেল মিশিয়ে নিতে হবে। পরে পাত্রের ওপর মুখ এনে টেনে শ্বাস নিলে এই বাষ্প বন্ধ হয়ে যাওয়া নাক খুলতে সাহায্য করবে।

৪. ঠান্ডার শুরুর সময়টাতে প্রচুর পরিমাণে তরল খাবার খেতে হবে। তরল খাবার কফকে দ্রুত অপসারণ করতে পারে। পানি, ডাবের পানি, চা ও পানিজাতীয় ফল খেতে হবে।

৫. ঠান্ডা লাগলে নারকেলের দুধ গরম করে হলুদ ও গোলমরিচ মিশিয়ে খেলে উপকার পাওয়া যাবে।

 

 

 

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :