
নিজস্ব প্রতিবেদক:গ্রামীণ ঐতিহ্য ফিরিয়ে আনা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে মানিকগঞ্জের শিবালয়ে শুরু হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) স্মৃতি হা-ডু-ডু টুর্নামেন্ট-২০২৬।
শুক্রবার বিকেলে উপজেলার তেওতা ইউনিয়নের জমদুয়ারা তালবাগান খেলার মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
‘খেলার মাঠ চালু করি, মাদকমুক্ত সমাজ গড়ি—মাদকের আগ্রাসন দৃশ্যমান প্রতিরোধেই সমাধান’ স্লোগানে আয়োজিত এ টুর্নামেন্ট ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস. এ. জিন্নাহ কবীরের সহধর্মিণী, বিশিষ্ট নারী উদ্যোক্তা ও সমাজসেবক সায়লা কবির। টুর্নামেন্টের উদ্বোধন করেন শিবালয় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী এস. এম. বাবুল হোসেন (বাবু)।
তেওতা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. ঈসা মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবালয় উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক হোসেন আলী, উপজেলা তাঁতিদলের সাধারণ সম্পাদক মো. আব্দুর রশিদ মল্লিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম, উপজেলা কৃষক দলের সহসভাপতি মাসুদুর রহমান মাসুদ এবং তেওতা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শহিদুল ইসলাম।
এ,ছাড়া উপস্থিত ছিলেন তেওতা একাডেমির অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মফিজ উদ্দিন আহাম্মদ, তেওতা ইউনিয়ন পরিষদের সাবেক ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আব্দুল হাই মোল্লা, ষাইটঘর তেওতা উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ডা. আতোয়ার রহমান, তেওতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল গফুর, ইউপি সদস্য মো. মাসুদুর রহমান (মাসুদ), বিশিষ্ট সমাজসেবক মো. সফিজ উদ্দিন মাতুব্বর ও মো. আনোয়ার হোসেন আয়নালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠান ও উদ্বোধনী খেলা পরিচালনা করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্যসচিব মোজাম্মেল হোসেন চুন্নু এবং কমিটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম।
জমদুয়ারা এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্ট বাস্তবায়নে তেওতা ইউনিয়নের ৪ ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের এলাকাবাসী সহযোগিতা করছেন।
আয়োজকেরা জানান, গ্রামীণ ঐতিহ্যের অন্যতম জনপ্রিয় খেলা হা-ডু-ডুর হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনা, শিশু-কিশোর ও তরুণদের মাঠমুখী করা এবং মাদকের বিস্তার রোধে সামাজিক সচেতনতা তৈরিই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
Leave a Reply