1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

শিবালয়ে ওয়াই আকৃতির দ্বিতীয় পাদ্মা সেতু নির্মাণের নীতিগত সিন্ধান্তকে স্বাগত জানিয়ে আনন্দ র‌্যালী

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ২৮ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:মানিকগঞ্জ–পাবনা–রাজবাড়ীকে যুক্ত করে দ্বিতীয় পাদ্মা সেতু নির্মাণের নীতিগত সিন্ধান্ত ও পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রদান করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত ও ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শিবালয় উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন  আনন্দ র‌্যালী বের করে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর )শিবালয় উপজেলা বিএনপি’র উদ্যোগে এ কর্মসুচির আয়োজন করা হয়।

‎আনন্দ র্যালীটি শিবালয় উপজেলা বিএনপি অফিস থেকে শুরু হয়। পরে মিছিলটি আরিচা ঘাটের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিএনপি অফিসের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

‎আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, আনন্দ র্যালীতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড নেতাকর্মী অংশ নেন।

ওয়াই টাইপ সেতু নির্মাণে সরকারের নীতিগত সিন্ধান্তকে স্বাগত ও  ধন্যবাদ জানান নেতাকর্মীরা।

এসময় শিবালয়উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি রহমত আলী লাভলু, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, সাবেক সাংগঠনিক সম্পাদক মো.নাসির উদ্দিন, যুবদলের আহবায়ক মো:হোসেন আলী, কৃষক দলের সাধারণ সম্পাদক মো.আলমগীর হোসেন বাদলসহ উপজেলা ও স্থানীয় বিভিন্ন ইউনিয়ন বিএনপি’ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

‎উল্লেখ্য, মানিকগঞ্জ-পাবনা-রাজবাড়ী যুক্ত করে ওয়াই-আকৃতির (ত্রিমুখী) দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার। পদ্মা নদীর ওপর প্রস্তাবিত এ সেতু নির্মাণের বিষয়টি নীতিগতভাবে গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে পদ্মা ব্যারাজ প্রকল্পের কাজও পরিকল্পনা অনুযায়ী এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

‎মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :