
শাহজাহান বিশ্বাস:মানিকগঞ্জের শিবালয়ে মা ইলিশ সংরক্ষণ অভিযানের আওতায় পৃর্থক ২টি অভিযান চালিয়ে ৪ লাখ ৩০ হাজার মিটার কারেন্ট জাল এবং ১২০ পিচ চায়না দুয়ারি জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।যার আনুমানিক মূল্য ১ কোটি ৫৪ লাখ ৮০ হাজার টাকা।
পাটুরিয়া নৌ-থানা সুত্রে জানা গেছে, পাটুরিয়া নৌ থানা এবং শিবালয় উপজেলা মৎস্য অফিসের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার দিবাগত রাতে মা ইলিশ সংরক্ষ অভিযান পরিচালনা করা হয়।এসময় মানিকগঞ্জ জেলার পাটুরিয়া নৌ- থানার আওতাধীন অন্বয়পুর, আরিচা, তেওতা এবং আলোকদিয়ার অংশের যমুনা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে পরিত্যক্ত অবস্থায় ৩লাখ ৫০হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ১২০ পিস চায়না দুয়ারী এবং ৭ কেজি ইলিশ মাছ উদ্ধার করা। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২৬ লাখ ১০হাজার টাকা।সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগীর উপস্থিতিতে জব্দকৃত অবৈধ কারেণ্ট জাল ও চায়না দোয়ারী আগুণে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এছাড়া মানিকগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম মনির এর নেতৃত্বে বৃহস্পতিবার অপর এক অভিযান পরিচালনা করা হয়।এ অভিযানে মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার যমুনা নদীর, তেওতা, জাফরগঞ্জ, চরশিবালয়, আলোক দিয়ার চরঅঞ্চলে অভিযান পরিচালনা করে ৮০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ২৮,০০,০০০ (আটাশ লক্ষ) টাকা ও ২০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।পরবর্তীতে জব্দকৃত সকল অবৈধ কারেন্ট জাল ও চায়না দোয়ারী নদীর তীরে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়াও প্রাপ্ত ২০কেজি ইলিশ মাছ স্হানীয় ১ টি এতিমখানায় ও নদী তীরবর্তী দুস্থ মানুষের মাঝে বিতরন করা হয়।
এ অভিযানে আরোও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মুহাম্মদ দেলোয়ার হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাথী নিয়োগী। সহযোগীতা করেন বাংলাদেশ কোস্টগার্ড ও নৌ-থানা পুলিশের সদস্যবৃন্দ।এছাড়া ম ৎস্য দপ্তরের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম মনির বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ উপলক্ষে মা ইলিশ রক্ষা করুন, ইলিশের উৎপাদন বৃদ্ধি করুন। দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ ও ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে অবৈধ মৎস্য আহরণবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply