1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

শিবালয়ে মা ইলিশ সংরক্ষণে অভিযান সাড়ে ৩লাখ টাকার জাল ধ্বংস

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ২৭ বার পড়েছেন

শাহজাহান বিশ্বাস: মা ইলিশ সংরক্ষণে মানিকগঞ্জের শিবালয়ের যমুনা নদীতে অবৈধভাবে মৎস্য আহরণবিরোধী অভিযানে ১০হাজার মিটার অবৈধ কারেণ্ট জাল জব্দ করে নদীর তীরবর্তি এলাকায় জনসন্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।যার অনুমানিক মুল্য ৩লাখ ৫০জাহার টাকা।এছাড়া অভিযানে জব্দ করা ২কেজি ইলিশ মাছ স্থানীয় এতিম খানায় দেয়া হয়েছে এবং ৭টি জীবন্ত ইলিশ মাছ নদীতে উন্মুক্ত করা হয়।

রবিবার (১১ অক্টোবর)বিকেল থেকে সন্ধ্যা পযর্ন্ত শিবালয় উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে এ পরিচালনা করা হয়।

মানিকগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম মনির এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।     এ সময় তার সাথে ছিলেন জেলা মৎস্য কার্যালয়ের সিনিয়র সহকারি পরিচালক মুহাম্মদ দেলোয়ার হোসেন,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগী।এছাড়া উপজেলা মৎস্য কার্যালয়ের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।অভিযানে সহযোগীতা করেন বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর সদস্যবৃন্দ।

এ ব্যাপারে শিবালয় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগী বলেন, ইলিশের বংশ বৃদ্ধির লক্ষ্যে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ চলমান রয়েছে।মা ইলিশ রক্ষা করুন, ইলিশের উৎপাদন বৃদ্ধি করুন। দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ ও ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে অবৈধ মৎস্য আহরণবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :