1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

শিবালয়ে শিক্ষার্থীকে ব-ল-ৎ-কা-রের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক   

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৬০৬ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:মানিকগঞ্জের শিবালয়ে নানাবিধ ভয় দেখিয়ে হাফিজিয়া মাদ্রাসায় অধ্যায়নরত এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক মোহাম্মাদ উল্লাহ (৪২) আটক করেছে পুলিশ। মঙ্গলবার এলাকাবাসী শিক্ষককে আটক করে শিবালয় থানায় পুলিশে সোর্পদ করেছে। শিবালয় উপজেলা অরোয়া ইউনিয়নের নয়াকান্দী বাজার এলাকায় জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসায় এ ঘটনাটি ঘটে। ওই শিক্ষকের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার  চরখন্ড গোলড়া গ্রামের আব্দুল কুদ্দুস শেখের পুত্র।       

ওই শিক্ষার্থীর চাচা জানান, প্রায় ৫/৬ মাস যাবত তার ভাতিজাকে মাদ্রাসার শিক্ষক মোহাম্মাদ উল্লাহ  হত্যাসহ নানাবিধ ভয় দেখিয়ে তাকে বলাৎকার করে আসছিল। সে ভয়ে কাউকে কিছু বলেনি। এসব কথা কাউকে বললে ওর মার সম্পর্কে খারাপ কথা বলে হুমকি দিতো ওই শিক্ষক।                                                                                                                                                    ভুক্তভোগী ওই শিক্ষার্থী মঙ্গলাবর সকালে মাদ্রাসা থেকে বেরিয়ে কান্নাকাটি করছিল। এসময় ওই শিক্ষার্থীর সম্পর্কে স্থানীয় একজন দাদা লাগে সে কান্নার কারণ জানতে চাইলে তার নিকট বলৎকারসহ  সকল ঘটনা খুলে বলে। সে মাঝে- মধ্যেই মাদ্রাসা থেকে বাড়িতে আসলে আর যেতো চাইতো না এবং ওর মাকে বলতো সে আর মাদ্রায় পড়বে না। ভাতিজা তার মাকে স্কুলে ভর্তি করে দেয়ার কথা বলতো। কারণ জানতে চাইলে সে লজ্জায় আমাদের কাছে বলাৎকারের কথা না বলে শিক্ষক তাকে মারপিটসহ নানাবিধ ভয় দেখাতো এসব কথা বলতো। আর বলতো ওই শিক্ষক ভালনা, খারাপ আমি ওখানে পড়বো না। মঙ্গলবার এ ঘটনা জানার পর ওই শিক্ষককে এলাকাবাসী আটক করে পুলিশে দিয়েছে। এব্যাপারে শিবালয় থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে।

এব্যাপারে শিবালয় থানার ওসি (তদন্ত) মানবেন্দ্র ঘটনার সত্যতা শিকার করে বলেন, এ বিষয়ে ওই শিক্ষার্থীর পরিবার থেকে একটি অভিযোগ করেছে। ওই শিক্ষার্থী এবং তার মায়ের কথা শুনা হচ্ছে। এরপর আইনি পদক্ষেপ গ্রহণ কর হবে বলে তিনি জানান।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :