
নিজস্ব প্রতিবেদক:শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও গুণীজনের অংশগ্রহণে আলোচনাসভা হয়েছে। আজ (বুধবার) সকালে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এই আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগমের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক এটিএম মফিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই আলোচনাসভায় আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেজবাহ উল সাবেরিন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আমীর হোসেন, পাওয়ার গ্রীডের নির্বাহী প্রকৌশলী গিয়াস মাহমুদ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, খান বাহাদুর আওলাদ হোসেন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ মোল্লাসহ মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
আলোচনাসভায় বক্তারা শিক্ষার মান উন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা নিয়ে কথা বলেন।
Leave a Reply