1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন শিবালয়ের কৃতি সন্তান আব্দুল খালেক শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ

শিবালয়ে পুকুরে গোসল করতে নেমে কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ২৮৯ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক: শিবালয় উপজেলায় পুকুরে গোসল করতে নেমে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত মো. সংগ্রাম খান (২৫) ওই কলেজের বিএ তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।  জমদুয়ারা গ্রামের শাহনুর খানের একমাত্র ছেলে ছিলেন সংগ্রাম। তার আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব ও সহপাঠীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুধবার দুপুরে শিবালয়ের জমদুয়ারা গ্রামের বাড়ির কাছে পুকুরে গোসল করতে নামেন সংগ্রাম। তার মামা বারেক খানের সঙ্গে তিনি গিয়েছিলেন। গোসল শেষে মামা বাড়ি ফিরলেও সংগ্রাম ফেরেননি। পরে পুকুরপাড়ে তার স্যান্ডেল দেখে আত্মীয়রা সন্দিহান হয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

গভীর পানিতে ডুবে থাকা অবস্থায় সংগ্রামের দেহ উদ্ধার করে উথলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক ডা. শাম্মী আক্তার পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

ডা. শাম্মী আক্তার জানান, “রোগীকে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পানিতে ডুবে এমনটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :