1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

আরিচা ও পাটুরিয়ায় ফেরি স্বল্পতায় শেষ মুহুর্তে ঈদ যাত্রায় ভোগান্তি

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ১৭৫ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক: রাত পোহালেই পবিত্র ঈদুল আযহা।স্বজনদের সাথে ঈদ করতে ছুটছে মানুষ গ্রামের দিকে।ফেরি স্বল্পতার কারণে শেষ মুহুর্তে এসে আরিচা ও পাটুরিয়া ঘাটে ঈদে ঘরমুখো যাত্রীদেরকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

মানিকগঞ্জ শিবালয় উপজেলার আরিচা ও পাটুরিয়া ফেরিঘাট হয়ে বাড়ি ফিরছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল জেলা হাজারো মানুষ। এতে ভোর থেকেই ঘাট এলাকায় যানবহন ও যাত্রীর বাড়তি চাপ পড়তে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে পরিবহন বাস ও যাত্রীর সংখ্যা। তবে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যানবাহন ও যাত্রীর তুলনায় ফেরি সংকটের কারণে শেষ মুহুর্তে ঈদ যাত্রায় ভোগান্তিতে ঘরমুখো মানুষ।

নৌপথের দুরত্ব বেড়ে যাওয়া ও ফেরির ট্রিপে সময় বেশি লাগার কারণে কমেছে ফেরি ট্রিপ সংখ্যাও। ঈদে যানবাহন ও যাত্রী পারাপারে ঘাট কর্তৃপক্ষ ১৭ টি ফেরি নৌপথে অপারেশনের রাখার পরও ঘাট এলাকায় ফেরি সংকটে নদী পার হতে যানবাহন ও যাত্রীদের ৩ থেকে ৫ ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। ফলে ঘাট এলাকায় ভোর থেকে যানবাহনের সারি দীর্ঘ হতে থাকে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাটুরিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকামুখী সড়কের প্রায় ৬ কিলোমিটার পর্যন্ত যাত্রীবাহী পরিবহন বাসের সারি রয়েছে। অন্যদিকে ব্যক্তিগত ছোট গাড়িও বেশ চাপ রয়েছে। তবে সকালে দিকে সাধারণ যাত্রীর ঢল থাকলে এখন তেমন চাপ নেই।

শুক্রবার(৬ জুন) দুপুরের দিকে বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক মোঃ সালাম হোসেন বলেন, ‘ঈদযাত্রায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যানবাহন ও যাত্রী পারাপারে ১৭ টি ফেরি চলাচল করছে। তবে ঈদের আগে ছুটি কম হওয়ায় যানবাহন ও যাত্রীর বাড়তি চাপ পড়েছে ঘাট এলাকায়। আমরা কাজ করে যাত্রী, কিছুটা ভোগান্তি থাকলেও নিরাপদে ঘরমুখো মানুষদের নৌপথ পারাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :