1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

শিবালেয়ে জেলে পরিবারের মাঝে ভিজিডির চাল বিতরণ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৯৯ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক: ২৫ মে ২০২৫

মানিকগঞ্জের শিবালয়ের পদ্মা-যমুনায় গত দুই মাস মাছ ধরা বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছিলেন জেলেরা। এদের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিশেষ বরাদ্ধের ভিজিডি চাল বিতরণ করা হয়েছে।

শনিবার (২৪ মে ২০২৫) বেলা ‍১১টায় শিবালয় মডেল ইউনিয়ন পরিষদ কার‌্যালয়  প্রাঙ্গনে এ চাল বিতরণ কার‌্যক্রম অনুষ্ঠিত হয়।

এ চাল বিতরণ অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত ২০২৫ সালের এপ্রিল-মে মাসের বরাদ্দকৃত ৯ দশমিক ৬০০ মেট্রিক টন অর্থাৎ ৯হাজর ৬০০ কেজি চাল শিবালয় ইউনিয়নের ১২০ জন মৎস্য জীবীর মধ্যে বিতরণ করা হয়েছে। এতে প্রতিটি পরিবারকে দুই মাসের ৮০কেজি করে চাল দেয়া হয়েছে।

এসময় শিবালয় উপজেলা মৎস্য অফিসের প্রতিনিধি, শিবালয় মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. আলাল উদ্দিন আলাল, সচিব মো: হাবিল উদ্দিন এবং সকল ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :