1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

মানিকগঞ্জে চাঁ-দা-বা-জি-র অভিযোগে বৈষম্যবিরোধী আন্দোলনের দুই প্রতিনিধি আটক

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২১ মে, ২০২৫
  • ১৬৫ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক: ২১ মে ২০২৫

মানিকগঞ্জের চাঁদা-বা-জি-র অভিযোগ ও পুলিশের সঙ্গে অসাদাচারণ এবং অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই ছাত্র প্রতিনিধি মেহেরাব হোসাইন ও আশরাফুল ইসলাম রাজুকে আটক করেছে পুলিশ।

বুধবার (২১ মে) সকাল আটটার দিকে তাদের নিজ বাসা থেকে আটক করে সদর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ।

আটকৃত মেহেরাব হোসাইন (১৯) মানিকগঞ্জ সদর উপজেলার উত্তর সেওতা এলাকার মতিয়ার রহমানের ছেলে ও আশরাফুল ইসলাম রাজু (২১) শিবালয় উপজেলার নবগ্রাম এলাকার রজ্জব আলীর ছেলে।

বৈষম্যববরোধী আন্দোলনের মানিকগঞ্জ জেলা শাখার আহবায়ক ওমর ফারুক বলেন, ‘পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। শুনেছি, তাদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ সরকারি উর্ধতন কর্মকর্তাদের সঙ্গ৷ অসদাচরণের অভিযোগ রয়েছে। তবে তারা দুজনই কমিটি থেকে পদত্যাগ করেছে।’

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ জানান, ‘বৈষম্যবিরোধী আন্দোলনের দুই ছাত্র প্রতিনিধিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি অভিযোগ, পুলিশের সঙ্গে অসদাচরণ ও মানিকগঞ্জ নিউজ নামের একটি ফেক ফেসবুক পেইজের সঙ্গে যোগসাজশ রয়েছে। এ বিষয়ে বিস্তারিত প্রেস রিলিজের মাধ্যমে জানানো হবে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :