
সিংগাইর (মানিকগঞ্জ)প্রতিনিধি: ২০ মে ২০২৫
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের সাবেক মেম্বারের ছোট ছেলে রাহুল ইসলাম খান (১৫) নামের এক স্কুল ছাত্রকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফাঁকা রাস্তায় পেয়ে কু-পি-য়ে হ-ত্যা করে কিশোর গ্যাং-য়ের স-দস্য-রা।
সোমবার (১৯ মে) রাত ৮টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের খাসেরচর-খালপাড় ফাঁকা চকে এ ঘটনা ঘটে ।
নি-হ-ত রাহুল উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া গ্রামের সাবেক মেম্বার নজরুল ইসলাম খানের ছেলে।
স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া গ্রামের নজরুল মেম্বারের ছেলে রাহুলসহ ৩-৪ জন বন্ধু নিয়ে খালপাড় এলাকার রাস্তায় বসে গল্প করছিল। এ সময় পাশ্ববর্তী কামুড়া গ্রামের কয়েকজন অস্ত্রধারী কি-শো-র গ্যাং-য়ে-র সদ-স্য-রা পূর্বের শত্রুতার জেরধরে তাদের সাথে কথা কাটাকাটির এক পর্যায় হা-ম-লা চালায়। এ সময় সবাই দৌড়ে পালিয়ে গেলেও রাহুলকে কুপিয়ে ঘটনাস্থলে গুরুতর আ-হত করে সবাই দৌড়ে পালিয়ে যায়। পরে তার ডাকচিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে রাহুলকে গুরুতর আহ-ত অবস্থায় উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লা-শ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ রাতে অভিযান চালিয়ে ২ জনকে আটক করেছে। এ ঘটনায় নিহত রাহুলের পরিবাবে চলছে শো-কের মাতম। ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ পরিবারটি।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম জানান, হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারে জোর চেষ্টা চলছে। মামলার প্রস্তুতিসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply