1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

শিবালয়ে শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক আটক

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮৬ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জে শিবালয়ে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গোবিন্দ চন্দ্র শীল নামের এক শিক্ষককে আটক করেছে পুলিশ।এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধিন রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, গতকাল বুধবার দুপুরে টিফিনের সময় স্কুল ভবনের চার তলায় একা উঠার সময় সিঁড়িতে গোবিন্দ স্যার পিছন থেকে জাপটে জড়িয়ে ধরে। এসময় শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দেয় এবং কু-প্রস্তাব দিতে থাকে।অনেক চেষ্টা করে তার হাত থেকে ছাড়া পেয়ে দৌড়ে পালিয়ে যাই। পরে বিদ্যালয়ের বড় আপুদের সহযোগিতায় হেডস্যারের কাছে বিচার দিলে স্যাররা উল্টো বাসায় এ ঘটনা না জানানোর অনুরোধ করে আমাকে ক্লাসে পাঠিয়ে দেন। আবার কয়েকজন স্যার কটু কথাও বলে আমাকে।

ভুক্তভোগীর বাবা জানান, শিক্ষক হয়ে আমার মেয়ের সাথে যে ব্যবহার করেছে তার কঠিন বিচার চাই। অন্যায়কে বাঁচানোর জন্য অন্য শিক্ষকরা যা করেছে তারদেরও বিচার চাই। আমার মেয়েটা এখন হতাশার মধ্যে রয়েছে।
এ বিষয়ে অক্সফোর্ড একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, ঘটনা শোনার পর শিক্ষা কর্মকর্তাকে অবগত করেছি। তবে অভিযুক্ত শিক্ষককে বাঁচানোর কথা অস্বীকার করেন তিনি।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এআরএম আল মামুন জানান, এ ঘটনার ভুক্তভোগীর বাবা থানায় অভিযোগ দিয়েছে। আমরা ওই শিক্ষককে আটক করেছি। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :